Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: [email protected]
Fact Check
Claim
ফেসবুক লাইভে এসে আইপিএলে বেঞ্চে বসে না থেকে ডিপিএল খেলার ঘোষণা দিয়েছেন মুস্তাফিজুর রহমান।
Fact
মুস্তাফিজ এমন কোনো লাইভ করেননি এবং লাইভ ভিডিওর অংশটুকু মুস্তাফিজের ২০১৮ সালে আপলোডকৃত ভিডিওর একটি অংশ।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে একটি ভিডিও প্রচার করে দাবি করা হয় বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমান যিনি ২০২৩ আইপিএলে দিল্লি ক্যাপিটালের হয়ে খেলছেন সম্প্রতি ফেসবুক লাইভে এসে ঘোষণা দিলেন আইপিএলে বেঞ্চে বসে না থেকে ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট (ডিপিএল) এ খেলার ঘোষণা দিয়েছেন। এমন দাবিতে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে।

নিউজচেকার যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।
বিষয়টির সত্যতা নিশ্চিত করতে মুস্তাফিজুর রহমানের ফেসবুক পেজ দেখা হলে সেখানে কোনো লাইভ খুঁজে পাওয়া যায়নি।
তাছাড়া মুস্তাফিজুরের লাইভের একটি ক্লিপ উক্ত ভিডিওতে যুক্ত করা রয়েছে যা হতে প্রাপ্ত কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে মুস্তাফিজুর রহমানের অফিশিয়াল ফেসবুক পেজে ২০১৮ সালের ০১ নভেম্বরে প্রকাশিত মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়। মূলত ভিডিওটি মুস্তাফিজুর রহমানের নতুন ফেসবুক সম্পর্কে ছিল।
সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে ভিত্তিহীন একটি ভিডিও প্রচার করে দাবি করা হয় বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমান যিনি ২০২৩ আইপিএলে দিল্লি ক্যাপিটালের হয়ে খেলছেন সম্প্রতি ফেসবুক লাইভে এসে ঘোষণা দিলেন আইপিএলে বেঞ্চে বসে না থেকে ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট (ডিপিএল) এ খেলার ঘোষণা দিয়েছেন।
Our Sources
Mustafizur Rahman Official Facebook Post
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।
Sayeed Joy
June 25, 2026
Sayeed Joy
June 11, 2026

Rifat Mahmdul
June 9, 2026