Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: [email protected]
Fact Check
সম্প্রতি, ‘ময়মনসিংহে আওয়ামী লীগের আবারোধ বিরোধ কর্মসূচি’ শিরোনামে একটি ভিডিও সামাজিক মাধ্যমে টিকটকে প্রচার করা হয়েছে।

এমন দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে।
ভাইরাল ভিডিও থেকে নেওয়া কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে ভিডিওটির বিষয়ে অনুসন্ধান চালানো হয়। এতে Desh TV এর ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ১৩ নভেম্বর ‘ময়মনসিংহে আওয়ামী লীগের অবরোধ বিরোধী কর্মসূচি’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ফুটেজের মিল রয়েছে।
উক্ত ভিডিও প্রতিবেদনে দেখা যায়, সেদিন জামায়াত-বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগ এম. এ. কুদ্দুসের নেতৃত্বে একটি অবস্থান কর্মসূচি পালন করে।
পরবর্তীতে, ২০২৩ সালের ১৩ নভেম্বর যুগান্তরের ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন বিএনপি-জামায়াতের সমাবেশ, হরতাল ও অবরোধ কর্মসূচির প্রতিবাদে অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও অপরাজনীতির অভিযোগ তুলে মোটরসাইকেল শোভাযাত্রা, বিক্ষোভ মিছিল এবং শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। একই তথ্য অন্যান্য সংবাদমাধ্যমেও প্রকাশিত হয়েছে। ফলে, সংশ্লিষ্ট ভিডিওটি ২০২৩ সালের ঘটনাকে কেন্দ্র করেই ধারণ ও প্রচারিত হয়েছিল বলে নিশ্চিত হওয়া যায়।
সুতরাং, ২০২৩ সালে ময়মনসিংহে আওয়ামী লীগ অবরোধ বিরোধী কর্মসূচি পালনের ঘটনার সংবাদ প্রতিবেদনের ভিডিওকে সাম্প্রতিক সময়ের দাবিতে প্রচার করা হয়েছে, যা মিথ্যা।
Our Sources
Desh TV
Jugantor
AjkalerKhobor
Sayeed Joy
June 11, 2026

Rifat Mahmdul
June 9, 2026

Rifat Mahmdul
June 9, 2026