Claim
পুড়িয়ে দেয়া হয়েছে বিএনপির পার্টি অফিস দাবিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টিক্টকে একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায় কিছু লোক সংঘবদ্ধভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ব্যানার সম্বলিত একটি ভবনে আগুন দিয়ে স্লোগান দিচ্ছে। দাবি করা হচ্ছে ঘটনাটি অতিসম্প্রতি সংঘটিত হয়।
ভিডিওটি দেখুন এখানে, এখানে ও এখানে।

Fact
বিএনপির পার্টি অফিসে আগুন দাবিতে ভাইরাল ভিডিওটির সত্যতা যাচাই করতে আমরা প্রাথমিকভাবে ভিডিও কি-ফ্রেম সার্চ পরিচালনা করি।
অনুসন্ধানে নিশ্চিত হওয়া যায় বিএনপির পার্টি অফিসে আগুন দেয়ার ঘটনাটি সাম্প্রতিক সময়ের নয়।
ভিডিও কি-ফ্রেম সার্চ এ সময় টিভির ইউটিউব চ্যানেলে ‘কুমিল্লায় বিএনপির কার্যালয়ে আগুন দেয়ার অভিযোগ পদবঞ্চিতদের বিরুদ্ধে’ শিরোনামে সাদৃশ্যপূর্ণ একটি প্রতিবেদন খুজে পাই। প্রতিবেদনটি ২০২৫ সালের ১৮ই মে উক্ত চ্যানেলে আপলোড করা হয়। একই ভিডিও সম্বলিত অন্যান্য প্রতিবেদন দেখুন এখানে- দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড ও যমুনা টিভি।
প্রতিবেদনগুলো থেকে জানা যায় ছাত্রদলের কমিটির ঘোষণা করার পর কুমিল্লায় ছাত্রদলের পদবঞ্চিতরা বিক্ষোভ করে। এরই প্রেক্ষিতে স্থানীয় কার্যালয়ে আগুন দেয়া হয়। অভিযোগ রয়েছে আগুন দেয়ার কাজ বিক্ষোভরত ছাত্রদলের পদবঞ্চিত কর্মীরাই করেছেন।
অর্থাৎ, বিএনপির কার্যালয়ে আগুন দেয়ার ঘটনাটি এক বছর পুরনো, সাম্প্রতিক কোন ঘটনা নয়।
Result: False
Our Sources:
দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড ও যমুনা টিভি।
SOMOY TV



