Claim
আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করার দাবিতে সোহেল তাজ জাতীয় সংসদ ভবন ঘেরাও করেছেন দাবিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করা হচ্ছে। ভিডিওতে আরও দাবি করা হচ্ছে আওয়ামী লীগের কার্যক্রম সচল না করলে তারেক রহমানের গদি থাকবে না বলে বক্তব্য দিয়েছেন সোহেল তাজ৷ সোহেল তাজ বাংলাদেশ সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও তাজউদ্দিন আহমেদ এর ছেলে। ভাইরাল ভিডিওটি দেখুন এখানে।

Fact
আওয়ামী নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য সোহেল তাজের সংসদ ঘেরাও দাবিতে ছড়ানো ভাইরাল ভিডিওটির সত্যতা যাচাই করতে আমরা প্রাথমিকভাবে ভিডিও কি-ফ্রেম সার্চ পরিচালনা করি। অনুসন্ধানে প্রকৃত নিউজ ক্লিপটির সন্ধান মেলে। আরও প্রতিবেদন দেখুন এখানে- চ্যানেল২৪।
প্রতিবেদনের বিস্তারিত থেকে জানা যায় ভিডিওটি ২০২২ সালের ১৫ই আগস্ট এর। শোক দিবসে শ্রদ্ধা নিবেদনের পর যমুনা টিভির সাথে সাক্ষাতকারে সোহেল তাজ বলেন আওয়ামী লীগের সাথে আগেও ছিলেন এখনও আছেন।
অন্যদিকে সংসদ ঘেরাও করার দাবিটির সত্যতা যাচাই করতে আমরা প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ পরিচালনা করি। কি-ওয়ার্ড সার্চ এ মুল ভিডিও খুজে পাই। মুল ভিডিও থেকে জানা যায় ২০২৩ সালের ১০ এপ্রিল তিনি সংসদ অভিমুখে এই পদযাত্রা করেন। মুলত ১০ এপ্রিলকে প্রজাতন্ত্র দিবস ঘোষণা দাবিসহ তিন দফা দাবিতে তিনি এই পদযাত্রা করেন এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে স্বারকলিপি প্রদান করেন।
বর্তমানে সোহেল তাজ কোন প্রকার রাজনীতির সাথে জড়িত নয়। গত বছর এক সাক্ষাতকারে তিনি নিশ্চিত করেন যে বর্তমানে কোন রাজনৈতিক কার্যক্রমে জড়াচ্ছেন না এবং এই(বিদ্যমান) আওয়ামী লীগ এর সাথে যাওয়ারও তার কোন পরিকল্পনা নেই।
অর্থাৎ, সোহেল তাজ এর উপরিউক্ত কর্মসূচির কোনটিই সাম্প্রতিক সময়ের নয়।
Rating: False
Our Sources:
যমুনা টিভি , দ্যা ফিনান্সিয়াল এক্সপ্রেস
চ্যানেল ২৪



