Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: [email protected]
Fact Check

Claim
সীমান্তে মাইন পাতার সময় ভারতের গুপ্তচর আটক করেছে বিজিবি, দাবিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করা হচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে বিজিবি সদস্যরা একজন ব্যক্তিকে লাঠিপেটা করছে। ক্যাপশনে উক্ত ব্যক্তিকে ভারতীয় গুপ্তচর বলা হচ্ছে। ভিডিওটি দেখুন এখানে।

Fact
সীমান্তে মাইন পাতার সময় বিজিবি কর্তৃক ভারতীয় গুপ্তচর আটক এর দাবিতে প্রচারিত ভিডিওটির সত্যতা যাচাই করতে আমরা প্রাথমিকভাবে ভিডিও কি-ফ্রেম সার্চ পরিচালনা করি। কি-ফ্রেম সার্চ এ আমরা যমুনা টিভির সাদৃশ্যপূর্ণ একটি ইউটিউব শর্টস ভিডিও পাই। ভিডিও থেকে জানা যায় ভিডিওটি গত ফেব্রুয়ারি ২০২৬ তারিখের। অর্থাৎ বর্তমান সময়ের না।
শর্টস ভিডিও থেকে তথ্য নিয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ পরিচালনা করে মূল ঘটনা সম্পর্কে জানা যায় যে ভিডিওটি ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের। মুন্সীগঞ্জে নির্বাচন কেন্দ্রে ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যাওয়ার সময় উক্ত ব্যক্তিকে সেনাবাহিনী ধাওয়া করে আটক করে। সংশ্লিষ্ট ভিডিও প্রতিবেদন দেখুন এখানে- দৈনিক ইত্তেফাক ও যমুনা টিভি।
প্রতিবেদন থেকে জানা যায় মুন্সীগঞ্জ-৩ আসনের সদর উপজেলার মাকহাটি এলাকায় ভোটকেন্দ্রের বাইরে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত পাঁচজনকে আলুর ক্ষেত থেকে ধাওয়া করে আটক করেছে সেনাবাহিনী।
অর্থাৎ, সীমান্তে বিজিবির হাতে ভারতীয় গুপ্তচর আটকের দাবিতে প্রচারিত ভিডিওটি সত্য নয়।
Our Sources:
দৈনিক ইত্তেফাক ও যমুনা টিভি।
ইউটিউব শর্টস ভিডিও

Rifat Mahmdul
June 9, 2026

Rifat Mahmdul
May 25, 2026

Rifat Mahmdul
May 6, 2026