Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: [email protected]
Fact Check
সম্প্রতি, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নোয়াখালীতে প্রকাশ্যে আওয়ামী লীগ কর্মীকে বিএনপির কর্মী ছুরিকাঘাত করেছে দাবিতে একটি ভিডিও প্রচার করা হয়েছে।

এমন দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে।
বিষয়টি যাচাই করতে ভাইরাল ভিডিও থেকে নেওয়া একটি স্থিরচিত্র রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে অনুসন্ধান করা হয়। অনুসন্ধানে ভারতীয় সংবাদমাধ্যম আজ তক-এর ওয়েবসাইটে গত ৮ জুলাই প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়।

প্রতিবেদনে প্রকাশিত ভিডিওটির সঙ্গে আলোচিত ভিডিওর দৃশ্যের মিল পাওয়া যায়। প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ভারতের গুজরাট রাজ্যে সংঘটিত একটি হত্যাকাণ্ডের। গত ৭ জুলাই রাজকোট জেলার জেতপুর এলাকায় কমলেশ ভাগেলা নামের এক ব্যক্তিকে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন ২০ বছর বয়সী জয়ন্ত ভাগেলা।
পুলিশের বরাতে প্রতিবেদনে বলা হয়, জয়ন্তের বাবা জীবিত থাকা সত্ত্বেও তার মা কমলেশের সঙ্গে প্রায় ১২ বছর ধরে লিভ-ইন সম্পর্কে ছিলেন। এ সম্পর্ক নিয়ে জয়ন্তের মধ্যে দীর্ঘদিনের ক্ষোভ ছিল, যার বহিঃপ্রকাশ হিসেবে তিনি এই হত্যাকাণ্ড ঘটান। ঘটনার পর কমলেশের ভাইয়ের দায়ের করা মামলার ভিত্তিতে পুলিশ অভিযুক্ত জয়ন্তকে গ্রেপ্তার করে।
এ ঘটনা নিয়ে অন্যান্য ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য পাওয়া যায়। প্রতিবেদনগুলো দেখুন এখানে, এখানে এবং এখানে।
সুতরাং, ভারতের গুজরাটে পারিবারিক বিরোধের জেরে সংঘটিত একটি হত্যাকাণ্ডের সিসিটিভি ফুটেজকে নোয়াখালীতে বিএনপি কর্মীর ছুরিকাঘাতে আওয়ামী লীগ কর্মী নিহত হওয়ার দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে যা মিথ্যা।
Our Sources
Aajtak
India Today
Times of India
Sayeed Joy
July 6, 2026

Rifat Mahmdul
July 6, 2026
Sayeed Joy
June 29, 2026