Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: [email protected]
Fact Check
ভারতের সাম্প্রতিক শিক্ষার্থী আন্দোলনে হামলার প্রতিবাদে ৩০ হাজার জওয়ান পদত্যাগ করেছেন, এমন দাবি সম্বলিত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল এন. এস. রাজা সুব্রামণিকে বলতে শোনা যায়, শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ৩০ হাজারেরও বেশি জওয়ান পদত্যাগ করেছেন বলে দাবি করা হয়েছে।

এমন দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে।
ভাইরাল ভিডিওটির সত্যতা যাচাই করতে রিভার্স ইমেজ সার্চ করা হলে ভারতের ইস্টার্ন কমান্ডের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে ২১ জুলাই প্রকাশিত একটি মূল ভিডিও খুঁজে পাওয়া যায়। ভাইরাল ভিডিওটির সঙ্গে মূল ভিডিওটি তুলনা করে দেখা যায়, উভয়টিতে একই ব্যক্তি থাকলেও ভাইরাল সংস্করণে মূল বক্তব্যের পরিবর্তে নতুন একটি ভয়েস ও ভিন্ন বক্তব্য সংযোজন করা হয়েছে।
General NS Raja Subramani, PVSM, AVSM, SM, VSM, #CDS wishes all the Teams participating in #135thEditionofIndianOilDurandCup Best of Luck…
— EasternCommand_IA (@easterncomd) July 21, 2026
जनरल एन एस राजा सुब्रमणि, पीवीएसएम, एवीएसएम, एसएम, वीएसएम, #CDS ने सभी टीमों को #135thEditionofIndianOilDurandCup प्रतियोगिता के लिए… pic.twitter.com/wtbTSXBLE3
মূল ভিডিওতে জেনারেল এন. এস. রাজা সুব্রামণিকে ১৩৫তম ইন্ডিয়ান অয়েল ডুরান্ড কাপে অংশগ্রহণকারী সব দলকে শুভকামনা জানাতে দেখা ও শোনা যায়। ভিডিওটির কোথাও তিনি শিক্ষার্থীদের ওপর হামলা, ৩০ হাজার জওয়ানের পদত্যাগ কিংবা তাদের সন্তানদের নিরাপত্তা নিয়ে কোনো মন্তব্য করেননি।
পরবর্তীতে আলোচিত ভিডিওটি ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে কি না, তা যাচাই করতে নিউজচেকারের অংশীদার সংস্থা ট্রাস্টেড ইনফরমেশন অ্যালায়েন্সের (Trusted Information Alliance-TIA) ডিপফেকস অ্যানালাইসিস ইউনিট (Deepfakes Analysis Unit-DAU) ভিডিওটি বিভিন্ন এআই শনাক্তকরণ টুলের মাধ্যমে পরীক্ষা করে। তাদের বিশ্লেষণে দেখা যায়, Hiya AI Audio Classifier ভিডিওটির প্রথম ১০ সেকেন্ডের অডিওকে এআই-সৃষ্ট (AI-generated) হিসেবে শনাক্ত করেছে।

তাছাড়া, ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরোর (PIB) ফ্যাক্ট-চেকিং ইউনিটের একটি এক্স পোস্ট খুঁজে পেয়েছি, যেখানে স্পষ্ট করা হয়েছে যে সিডিএস (CDS) এমন কোনো বক্তব্য দেননি এবং ভাইরাল ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে তৈরি করা হয়েছে।
সুতরাং, ভারতে শিক্ষার্থীদের আন্দোলনে হামলার প্রতিবাদে ৩০ হাজার জওয়ান পদত্যাগ করেছে দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা এবং এমন দাবিতে ভারতের চিফ অব ডিফেন্স স্টাফের নামে প্রচারিত ভিডিওটি সম্পাদিত।
Eastern Command X Account
DAU Analysis
PIB Fact-Checking Unit

Rifat Mahmdul
July 31, 2026
Sayeed Joy
July 28, 2026
Sayeed Joy
July 25, 2026