Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: [email protected]
Fact Check
শিক্ষাব্যবস্থার সংস্কার এবং ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ‘ককরোচ জনতা পার্টি’র আন্দোলনের প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী রাস্তায় নেমেছেন এমন দাবি করে একটি ভিডিও প্রচার করা হয়েছে।

এমন দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে। টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে।
ভাইরাল ভিডিওটির সত্যতা যাচাই করতে কী-ওয়ার্ড সার্চের মাধ্যমে ভারতীয় সংবাদমাধ্যম এবিপি আনন্দের ইউটিউব চ্যানেলে ৯ এপ্রিল ২০২৬ তারিখে প্রকাশিত “বরানগরে সায়ন্তিকাকে নিয়ে বিশাল রোড শো মমতার” শিরোনামের একটি ভিডিও পাওয়া যায়।
আলোচ্য ভিডিওটির সঙ্গে ভাইরাল ভিডিওটির মিল পাওয়া যায়। প্রকৃতপক্ষে, তৎকালীন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ৯ এপ্রিল ২০২৬ তারিখে বরানগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে একটি বিশাল রোড শোতে অংশ নিয়েছিলেন।
একই ভিডিওটি খুঁজে পাওয়া যায় দৈনিক জাগরনের ইউটিউব চ্যানেলেও।
উল্লেখ্য, গত ২১ জুলাই কলকাতায় অনুষ্ঠিত একুশে জুলাইয়ের শহিদ স্মরণ সভায় মমতা ব্যানার্জী ভারতের তরুণ ও নাগরিক সমাজের আন্দোলন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-এর প্রতি সমর্থন জানান। পাশাপাশি, প্রয়োজনে দিল্লিতে সংগঠনটির কর্মসূচিতে ব্যক্তিগতভাবে অংশ নেওয়ার ঘোষণাও দেন।
সুতরাং, পুরোনো ও ভিন্ন ঘটনার ভিডিওকে ককরোচ পার্টির আন্দোলনে মমতার অংশগ্রহণ দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
Our Sources
ABP Ananda
Dainik Jagran
Aajtak Bangla
Sayeed Joy
July 21, 2026

Rifat Mahmdul
July 21, 2026
Sayeed Joy
July 20, 2026