Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: [email protected]
Fact Check
সদ্য সমাপ্ত হওয়া ২০২৬ ফিফা বিশ্বকাপের সেমি-ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালের উঠে আর্জেন্টিনা। এরই প্রেক্ষিতে, ‘ফাইনালে উঠেই বাংলাদেশের পতাকা হাতে আর্জেন্টিনা’ দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

এমন দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে। টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে।
ভাইরাল ভিডিওটির সত্যতা যাচাই করতে সেখান থেকে নেওয়া একটি স্থিরচিত্র (স্টিল ফ্রেম) রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে অনুসন্ধান করা হয়। তবে অনুসন্ধানে আন্তর্জাতিক কোনো গণমাধ্যম বা আর্জেন্টিনা ফুটবল দলের অফিশিয়াল ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে দাবিটির সমর্থনে সংশ্লিষ্ট ছবির কোনো প্রমাণ বা অস্তিত্ব পাওয়া যায়নি।
পরবর্তী পর্যবেক্ষণে আর্জেন্টিনা দলের খেলোয়াড়দের হাতে বাংলাদেশের পতাকা থাকা ছবিটিতে একাধিক অসঙ্গতি ধরা পড়ে। পরে এআই-নির্মিত কনটেন্ট শনাক্তকারী টুল ‘হাইভ মডারেশন’-এর মাধ্যমে ছবিটি বিশ্লেষণ করা হয়। বিশ্লেষণের ফলাফলে ছবিটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি হওয়ার সম্ভাবনা ৮৫ শতাংশ বলে শনাক্ত করা হয়।

এছাড়া, ‘SightEngine’ ও ‘IsItAI’ নামের আরও দুটি এআই-নির্মিত কনটেন্ট শনাক্তকারী টুলের মাধ্যমেও ছবিটি যাচাই করা হয়। উভয় টুলের বিশ্লেষণেও ছবিটি জেনারেটিভ এআই ব্যবহার করে তৈরি বলে শনাক্ত হয়।


সুতরাং, ফাইনালে উঠেই বাংলাদেশের পতাকা হাতে আর্জেন্টিনা ফুটবল টিম দাবিতে প্রচারিত ছবিটি এআই নির্মিত।
Our Sources
Argentine Football Association Instagram
Hive Moderation
Sight Engine
IsItAi

Rifat Mahmdul
July 21, 2026
Sayeed Joy
July 20, 2026
Sayeed Joy
July 13, 2026