Newschecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: [email protected]
Fact Check
গত ৫ আগস্ট ভারতের নয়াদিল্লিতে ‘ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া’ (এফসিসি সাউথ এশিয়া)-এর উদ্যোগে আয়োজিত একটি ভার্চুয়াল মতবিনিময় সভায় বক্তব্য দেন শেখ হাসিনা। ওই বক্তব্যকে কেন্দ্র করে পরবর্তীতে ‘শেখ হাসিনার বক্তব্য শেষ হওয়ার পরপরই উত্তাল ঢাকা’ শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এমন দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে এবং এখানে।
ভাইরাল ভিডিওটির সত্যতা যাচাইয়ে রিভার্স ইমেজ সার্চ করে সংবাদমাধ্যম ‘ডেইলি দেশের পত্র’-এর ফেসবুক পেজে গত ১ জুন প্রকাশিত ‘তোফায়েল আহমেদের জানাজায় শেখ হাসিনা, শেখ হাসিনা স্লোগান!’ শিরোনামের একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এর ফুটেজের সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির দৃশ্যের মিল রয়েছে।
পরবর্তীতে একই ঘটনার ভিডিও ডেইলি ইনকিলাব ও মাছরাঙা টেলিভিশনের ফেসবুক পেজেও খুঁজে পাওয়া যায়। সংশ্লিষ্ট ভিডিও দুটি দেখা যাবে এখানে এবং এখানে।
এছাড়া, কালবেলার ওয়েবসাইটে গত ২ জুন প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, এর আগের দিন ১ জুন রাজধানীর ধানমন্ডির মসজিদ-উত-তাকওয়ায় সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদের প্রথম জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনায় ১৫ থেকে ২০ জনকে আটক করে পুলিশ।
সুতরাং, গত ১ জুন তোফায়েল আহমেদের প্রথম জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ভিডিওকে গত ৫ আগস্টে শেখ হাসিনার বক্তব্য শেষে ঢাকার উত্তাল পরিস্থিতির দাবিতে প্রচার করা হয়েছে, যা মিথ্যা।
Our Sources
Daily Inqilab
Massranga Television
Kalbela
Daily Desher Potro
Sayeed Joy
August 11, 2026

Rifat Mahmdul
August 6, 2026

Rifat Mahmdul
August 5, 2026