Newschecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: [email protected]
Fact Check
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, সাভারে তুষার নামের এক আওয়ামী লীগ নেতাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সদস্যরা কুপিয়ে হত্যা করেছেন।

এমন দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে এবং এখানে।
ভাইরাল ভিডিওটির সত্যতা যাচাই করতে রিভার্স ইমেজ সার্চ চালিয়ে ‘Rajkot Live News’ নামের একটি ভারতীয় ফেসবুক পেজে একই দৃশ্যের একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওটির শিরোনাম থেকে জানা যায়, ঘটনাটি ভারতের গুজরাট রাজ্যের সুরাটের ভেস্তান এলাকার। সেখানে সতীশ মারাঠা নামের এক ব্যক্তিকে হত্যার ঘটনার দৃশ্য ভিডিওটিতে ধারণ করা হয়েছে।
পরবর্তীতে, প্রাসঙ্গিক কী-ওয়ার্ড ব্যবহার করে অনুসন্ধান চালিয়ে গুজরাটি সংবাদমাধ্যম ‘Divya Bhaskar’ এবং ভারতীয় সংবাদমাধ্যম ‘NDTV’-তে প্রকাশিত এ-সংক্রান্ত প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদন দুটিতে বলা হয়েছে, গত ৫ আগস্ট সুরাটের ভেস্তান এলাকায় একদল হামলাকারী পরিকল্পিতভাবে সতীশ মারাঠার ওপর হামলা চালিয়ে তাকে হত্যা করে। ভাইরাল ভিডিওটিতে মূলত ওই হামলার দৃশ্যই দেখা যাচ্ছে।
সুতরাং, ভারতে সংঘটিত একটি হত্যাকাণ্ডের দৃশ্যকে সাভারে এক আওয়ামী লীগ নেতাকে বিএনপির নেতা-কর্মীরা কুপিয়ে হত্যা করার ঘটনার দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে। প্রকৃতপক্ষে, দাবিটি মিথ্যা।
Our Sources
Rajkot Live News
Divya Bhaskar
NDTV
Sayeed Joy
August 10, 2026

Rifat Mahmdul
August 6, 2026

Rifat Mahmdul
August 5, 2026