Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: [email protected]
Fact Check

Claim
তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে,’’ দাবিতে অতি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে একটি ভিডিও প্রচার করা হচ্ছে। ভিডিওতে দাবি করা হয় তাদের বিরুদ্ধে কোটি টাকার অবৈধ সম্পদ এর মালিকানা রয়েছে।
ভিডিওটি দেখুন এখানে।

Fact
তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির দাবিতে ভাইরাল ভিডিওটির সত্যতা যাচাই করতে প্রাথমিকভাবে আমরা কি-ওয়ার্ড পরিচালনা করি।
কি – ওয়ার্ড সার্চ এ আমরা সংশ্লিষ্ট একাধিক প্রতিবেদনের সন্ধান পাই। প্রতিবেদন থেকে জানা যায়, এটি কোন সাম্প্রতিক ঘটনা নয়। তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের কোটি টাকার অবৈধ সম্পদের মালিকানার বিরুদ্ধে দুদক একটি মামলা করে।পহেলা নভেম্বর, ২০২২ সালে আদালত সেই মামলার পক্ষে একটি গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এবং ৫ জানুয়ারি ২০২৩ সালের মধ্যে মামলার প্রতিবেদন দাখিলের দিন নির্ধারণ করে আদালত।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত বর্তমানে এই মামলায় সকল দণ্ডাদেশ বাতিল করেছেন এবং তারেক রহমান ও স্ত্রী জোবাইদা রহমানকে সম্পূর্ণ খালাস দিয়েছেন। দেখুন এখানে- প্রথম আলো ও দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড।
এ সংক্রান্ত একাধিক প্রতিবেদন দেখুন এখানে- ইন্ডিপেন্ডেন্ট টিভি, এটিএন বাংলা ও মাছরাঙ্গা নিউজ।
অর্থাৎ, প্রচারিত ভাইরাল নিউজক্লিপটি কোন সাম্প্রতিক ঘটনা নয় এবং এই মামলা ইতিমধ্যে খালাস করা হয়েছে।
Our Sources:
প্রথম আলো ও দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড
ইন্ডিপেন্ডেন্ট টিভি, এটিএন বাংলা ও মাছরাঙ্গা নিউজ

Rifat Mahmdul
February 26, 2026

Rifat Mahmdul
February 10, 2026

Rifat Mahmdul
December 3, 2025