Tuesday, June 23, 2026

Fact Check

Fact check: খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ শুনে দেশে ফিরছেন তারেক রহমান? ভাইরাল ভিডিওর সত্যতা জানুন

banner_image

Claim

খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ শুনে দেশে ফিরছেন তারেক রহমান দাবিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে একটি ভিডিও ভাইরাল হয়। ভাইরাল ভিডিওতে দাবি করা হয় তারেক রহমান ও তার স্ত্রী হিত্র বিমানবন্দরে এসেছেন দেশে ফেরার জন্য। তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানকে ভিডিওতে দেখা যায়। ভিডিওটি দেখুন এখানেএখানে।  

নিউজচেকার যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা। 

Fact

খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ শুনে তারেক রহমানের দেশে ফেরার ভিডিওটির সত্যতা যাচাই করতে আমরা প্রাথমিকভাবে রিভার্স ইমেজ সার্চ পরিচালনা করি।  অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটি সাম্প্রতিক নয় এবং তারেক রহমান এর দেশে ফেরার কোন সিদ্ধান্ত ও এখন পর্যন্ত নেয়া হয়নি। 

রিভার্স ইমেজ সার্চ এ বিএনপি’র অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডালে ভিডিওটির সন্ধান পাই। ভিডিওটি গত ১৭ ই জানুয়ারি ২০২৫ বিএনপি’র ইন্সটা-হ্যান্ডলে আপলোড করা হয়। ভিডিওটি দেখুন এখানে। 

ভিডিওটির ক্যাপশন ও প্রকাশের তারিখ থেকে নিশ্চিত হওয়া যায় ঘটনাটি সাম্প্রতিক নয় বরং, এই বছরের জানুয়ারিতে যখন উন্নত চিকিৎসার  জন্য খালেদা জিয়া লন্ডনে যান সে সময়কার। এই সংক্রান্ত প্রতিবেদন দেখুন এখানে- আরটিভিদীপ্ত টিভি। 

এছাড়া তারেক রহমানের দেশে ফিরার বিষয়ে তিনি সম্প্রতি বলেন, ‘‘দেশে ফেরার সিদ্ধান্ত গ্রহনের সুযোগ একক নিয়ন্ত্রাধীন নয়।’’ তারেক রহমানের ফেসবুক পোস্ট ও এই বিষয়ে প্রতিবেদন দেখুন এখানে- আমার দেশ। 

এছাড়া, খালেদা জিয়ার মৃত্যুর সংবাদটিও গুজব। সর্বশেষ আপডেট অনুযায়ী খালেদা জিয়ার অবস্থা পূর্বের ন্যায় স্থিতিশীল রয়েছে। অবস্থার উন্নতি বা অবনতি কোনটিই ঘটেনি। চিকিৎসায় কাজ করছেন দেশি-বিদেশি ডাক্তারগণ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা.  এ জেড এম জাহিদ হোসেন এক সংবাদ সম্মেলনে এ বিষয়টি নিশ্চিত করেন। 

Result: False

Our Sources: 
বিএনপির অফিসিয়াল ইন্সটা পোস্ট।
আরটিভিদীপ্ত টিভি। 
বিএনপির সংবাদ সম্মেলনে 


RESULT
imageFalse
image
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান অথবা whatsapp করুন- +91-9999499044 অথবা আমাদের ইমেল করুন [email protected]​. এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
About Us

Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check

Contact Us: [email protected]

847

Fact checks done

FOLLOW US
imageimageimageimageimageimageimage