Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: [email protected]
Politics

Claim
সেনাপ্রধানের সাথে হাত মিলাতে চাননি প্রধানমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যম TikTok এ একটি ফটোকার্ড প্রচার করা হচ্ছে। ফটোকার্ডে দেখা যাচ্ছে তারেক রহমান ও সেনাপ্রধান ওয়াকারুজ্জামান মুখোমুখি দাঁড়িয়ে হাত মেলানোর ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন। দাবি করা হচ্ছে তারেক রহমান সেনাপ্রধানের সাথে হাত মেলাতে অনিচ্ছুক। এবং যেকোন সময় পদ চলে যেতে পারে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এর। ভিডিওটি দেখুন এখানে।

Fact
সেনাপ্রধানের সাথে তারেক রহমান হাত মিলাতে চাননি দাবিতে আমার দেশ পত্রিকার ভাইরাল ফটোকার্ডটির সত্যতা যাচাই করতে আমরা প্রাথমিকভাবে রিভার্স ইমেজ সার্চ পরিচালনা করি। অনুসন্ধান দেখা যায় আমার দেশ পত্রিকা এমন কোন ফটোকার্ড প্রকাশ করেনি।
কি-ফ্রেম সার্চ পরিচালনা করে ছবির ফ্রেমের সাথে সাদৃশ্যপূর্ণ একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স(সাবেক টুইটার) এর একটি পোস্ট খুঁজে পাই।

Yusuf Khan নামের সেই এক্স হ্যান্ডেলে দেখা যাচ্ছে, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এর সাথে তারেক রহমান স্বতঃস্ফূর্তভাবে হাত মেলাচ্ছেন। পোস্টটির ক্যাপশনে উল্লেখ করা হয় গত ২৪শে ফেব্রুয়ারি, সোমবার, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মত সশস্ত্র বাহিনীর বিভাগে অফিস করেন। এসময় তিনি সেখানে তিন বাহিনীর প্রধান তাকে স্বাগত জানান। এই সংক্রান্ত প্রতিবেদন দেখুন এখানে- ডিবিসি নিউজ ও দ্যা বিজনেজ স্ট্যান্ডার্ড। পরবর্তীতে তিনি সেখানে র্যাংকে পদোন্নতি প্রাপ্ত দুইজন সেনা কর্মকর্তাকে র্যাংক ব্যাজও পরিয়ে দেন।
এছাড়া, বিএনপির নিজস্ব মিডিয়া সেল এর অফিসিয়াল ফেসবুক পেইজেও একই ভিডিও পাওয়া যায়। সেখানেও প্রধানমন্ত্রীর সাথে তিন বাহিনীর প্রধানদের স্বতস্ফুর্ত আলোচনা লক্ষ্য করা যায়। অপর একটি ইউটিউব ভিডিওতেও প্রধানমন্ত্রী তারেক রহমানকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এর সাথে হাসি মুখে হাত মেলাতে দেখা যায়।
অর্থাৎ, সেনাপ্রধানের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমান হাত মেলাতে চাননি দাবিতে ভাইরাল ফটোকার্ডটি ভুয়া।
Sources:
আমার দেশ
BNP Media Cell-ভিডিও, X handle Post

Rifat Mahmdul
June 9, 2026

Rifat Mahmdul
June 9, 2026

Rifat Mahmdul
May 6, 2026