Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: [email protected]
Fact Check
দেশে টানা অতি ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গত কয়েক দিনের বৃষ্টিতে ঘরবাড়ি, সড়ক, সেতু এবং কৃষিজমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এদিকে, এই বন্যার প্রেক্ষাপটে পানির মধ্যে দাঁড়িয়ে মানুষ নামাজ আদায় করছে এমন দাবি করে একটি ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এমন দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে। টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে।
বিষয়টি যাচাই করতে ভাইরাল ভিডিও থেকে নেওয়া একটি স্থিরচিত্র রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে অনুসন্ধান করা হয়। তবে অনুসন্ধানে মূলধারার কোনো গণমাধ্যম বা অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রে দাবিটির পক্ষে সংশ্লিষ্ট ছবির কোনো প্রমাণ বা অস্তিত্ব পাওয়া যায়নি।
পরবর্তীতে ছবিগুলোতে একাধিক অসঙ্গতি লক্ষ্য করা যায়। এরপর কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কনটেন্ট শনাক্তকারী টুল ‘হাইভ মডারেশন’-এর মাধ্যমে ছবিগুলো যাচাই করা হয়। বিশ্লেষণে ছবিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৯ শতাংশ বলে শনাক্ত হয়।

এছাড়া, ‘সাইটইঞ্জিন’ ও ‘ট্রুথস্ক্যান’ নামের আরও দুটি এআই-নির্মিত কনটেন্ট শনাক্তকারী টুলের মাধ্যমে ছবিটি যাচাই করা হয়। উভয় টুলের বিশ্লেষণেও ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি বলে শনাক্ত হয়।


সুতরাং, বন্যার পানিতে মানুষ নামাজ আদায় করছে এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ছবিগুলো বাস্তব নয়। বিভিন্ন যাচাই প্রক্রিয়ায় এগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সহায়তায় তৈরি বলে নিশ্চিত হওয়া গেছে।
Our Sources
Hive Moderation
Sight Engine
TruthScan
Sayeed Joy
July 21, 2026

Rifat Mahmdul
July 21, 2026
Sayeed Joy
July 13, 2026