Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: [email protected]
Fact Check
শিক্ষাব্যবস্থার সংস্কার ও ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন করেছে ‘ককরোচ জনতা পার্টি’। এরই প্রেক্ষিতে, তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী ও সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মোটরসাইকেলে চড়ে আন্দোলনে যোগ দিতে এসেছেন দাবিতে একটি ভিডিও প্রচার করা হয়েছে।

এমন দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে।
ভাইরাল ভিডিওটির সত্যতা যাচাই করতে কী-ওয়ার্ড সার্চের মাধ্যমে তৃণমূল কংগ্রেসের অফিশিয়াল ফেসবুক পেজে গত ২৫ এপ্রিল প্রকাশিত আলোচিত ভিডিওটির অনুরূপ একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
উক্ত পোস্টের ক্যাপশন থেকে দাবি করা হয়েছে যে, ভিডিওটি দমদম উত্তর বিধানসভা এলাকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌঁছানোর দৃশ্য। তবে অনুসন্ধানে দেখা যায়, ২৫ এপ্রিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পেজে প্রকাশিত পোস্ট এবং আজতক বাংলা-এর প্রতিবেদন অনুযায়ী, এটি দমদম উত্তর ও ভবানীপুর বিধানসভা এলাকায় আয়োজিত পদযাত্রায় তাঁর অংশগ্রহণের দৃশ্য। ওই দিন দমদম উত্তর কেন্দ্রের তৃণমূল প্রার্থী ও তৎকালীন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের সমর্থনে বিরাটিতে এই পদযাত্রার আয়োজন করা হয়েছিল।
উল্লেখ্য, গত ২১ জুলাই কলকাতায় অনুষ্ঠিত একুশে জুলাই শহিদ স্মরণসভায় মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের তরুণ ও নাগরিকদের আন্দোলন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-এর প্রতি সমর্থন প্রকাশ করেন। একই সঙ্গে, প্রয়োজনে দিল্লিতে সংগঠনটির কর্মসূচিতে ব্যক্তিগতভাবে অংশ নেওয়ার ইচ্ছার কথাও জানান।
সুতরাং, দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-এর আন্দোলনে মোটরসাইকেলে চড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অংশগ্রহণের দৃশ্য হিসেবে যে ভিডিওটি প্রচার করা হচ্ছে, তা প্রকৃতপক্ষে গত এপ্রিল মাসে পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত একটি পদযাত্রায় তাঁর অংশগ্রহণের ভিডিও। ফলে উক্ত দাবিতে ভিডিওটি প্রচার করা হয়েছে, যা মিথ্যা।
Our Sources
AITC Official Facebook Page
Mamata Banerjee Facebook Page
Aajtak Bangla
Sayeed Joy
July 25, 2026
Sayeed Joy
July 21, 2026

Rifat Mahmdul
July 21, 2026