Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: [email protected]
Fact Check
সম্প্রতি, সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে একটি ছবি প্রচার করে দাবি করা হচ্ছে, প্রবাসীদের অপমান করার অভিযোগে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুরকে পিটিয়ে হাসপাতালে পাঠানো হয়েছে।

এমন দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে।
এটি যাচাই করতে ভাইরাল ভিডিও থেকে নেওয়া স্থিরচিত্রটি রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে অনুসন্ধান করা হয়। অনুসন্ধানে দেখা যায়, একই ছবিটি জাগোনিউজ২৪-এ ২০২৪ সালের ২৬ জুলাই প্রকাশিত “সেতু ভবনে হামলা: নুরুল হক নুর কারাগারে” শীর্ষক প্রতিবেদনে ব্যবহৃত হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সে সময় রাজধানীর বনানীর সেতু ভবনে হামলার ঘটনায় দায়ের করা একটি মামলায় নুরুল হক নুরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। ২৬ জুলাই পাঁচ দিনের রিমান্ড শেষে পুলিশ তাকে আদালতে হাজির করলে আদালত এ আদেশ দেন।
উক্ত বিষয়টি নিয়ে সেসময় একাধিক গণমাধ্যম সংবাদ প্রচার করে, দেখুন এখানে এবং এখানে।
এছাড়া, মূলধারার কোনো গণমাধ্যমে নুরুল হক নুরের সাম্প্রতিক সময়ে হাসপাতালে ভর্তি হওয়ার কোনো খবর প্রকাশিত হয়নি। একইভাবে, নুরের ফেসবুক পেজেও এ বিষয়ে কোনো তথ্য বা পোস্ট পাওয়া যায়নি। ফলে, এটি স্পষ্ট যে ছবিটি সাম্প্রতিক সময়ের নয়।
সুতরাং, ২০২৪ সালের একটি পুরোনো ছবি ব্যবহার করে ‘প্রবাসীদের অপমান করার কারণে নুরুল হক নুরকে পিটিয়ে হাসপাতালে পাঠানো হয়েছে’ এমন দাবি প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা।
Our Sources
JagoNews24
Ittefaq
Bangla Tribune
Nurul Haq Nur Official Facebook Page

Rifat Mahmdul
July 6, 2026
Sayeed Joy
June 29, 2026
Sayeed Joy
June 25, 2026