Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: [email protected]
Fact Check
সম্প্রতি, দুই দিনের জন্য বন্ধ করা হলো ইন্টারনেট সেবা দেশের সাবমেরিন ক্যবল আপগ্রেড করার জন্য ২০ ঘন্টা ইন্টারনেট বন্ধ থাকবে দাবিতে একটি ভিডিও টিকটকে প্রচার করা হয়েছে।

এমন দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে।
ভাইরাল ভিডিও থেকে নেওয়া কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে ভিডিওটির বিষয়ে অনুসন্ধান চালানো হয়। এতে ইনডিপেনডেন্ট টেলিভিশনের ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ৩০ অক্টোবর “সাবমেরিন ক্যাবল আপগ্রেডেশনের জন্য ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকবে” শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ফুটেজের মিল রয়েছে।
পরবর্তীতে, কালবেলার ওয়েবসাইটে ২০২৩ সালের ২৯ অক্টোবর প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, ওই দিন বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) এক বিজ্ঞপ্তিতে জানায় যে, কক্সবাজারে স্থাপিত দেশের প্রথম সাবমেরিন কেবলের আপগ্রেডেশন কাজের কারণে ৩১ অক্টোবর ও ২ নভেম্বর এই দুই দিনে মোট প্রায় ২০ ঘণ্টা ইন্টারনেট সেবা সাময়িকভাবে ধীরগতি বা বিঘ্নিত হতে পারে। ফলে স্পষ্ট হয় যে, বর্তমানে প্রচারিত সংবাদ প্রতিবেদনের ভিডিওটি সাম্প্রতিক নয়; বরং এটি ২০২৩ সালের একটি পুরোনো প্রতিবেদনের ভিডিও।
সুতরাং, ২০২৩ সালে সাবমেরিন ক্যাবল আপগ্রেডেশন কাজের কারণে দুই দিনে মোট প্রায় ২০ ঘণ্টা ইন্টারনেট বিঘ্নের ঘোষণা–সংক্রান্ত একটি পুরোনো সংবাদ প্রতিবেদনের ভিডিওকে সম্প্রতি “দুই দিনের জন্য ইন্টারনেট বন্ধের ঘোষণা” হিসেবে প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা।
Our Sources
Independent Television
Kalbela
TBS News

Rifat Mahmdul
June 9, 2026

Rifat Mahmdul
June 9, 2026
Sayeed Joy
June 5, 2026