Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: [email protected]
Fact Check
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর “বিদ্যুতের দাম বাড়ায় সরকারকে চোর ডাকাত বলেছেন” দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এমন দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে এবং এখানে।
ভাইরাল ভিডিওটির সত্যতা যাচাই করতে রিভার্স ইমেজ সার্চ করা হলে SATV News এর ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ০৩ ফেব্রুয়ারিতে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়, যার সঙ্গে আলোচিত দাবি সংবলিত ভিডিওর দৃশ্যের মিল রয়েছে।
ভিডিওতে দেখা যায়, ২০২৩ সালের ৩ ফেব্রুয়ারি বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও হারিকেন মিছিলের আয়োজন করে গণঅধিকার পরিষদ। সমাবেশে সভাপতির বক্তব্যে দলের সদস্য সচিব নুরুল হক নুর বলেন, “সরকার জানুয়ারি মাসে দুই দফায় বিদ্যুতের দাম এবং এক দফায় গ্যাসের দাম বাড়িয়েছে। আওয়ামী লীগ এই জাতিকে একটি মেরুদণ্ডহীন জাতিতে পরিণত করেছে।”
তিনি আরও অভিযোগ করেন, সরকার লুটপাটকে বৈধতা দিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ঋণ নিয়েছে। তাঁর ভাষায়, “সরকার আইএমএফের কাছ থেকে ভিক্ষার টাকা এনে বড় বড় কথা বলছে। তারা উন্নয়নের নামে প্রতিটি প্রকল্পে দুই থেকে তিন গুণ ব্যয় দেখিয়ে লুটপাট করছে এবং দেশকে ভাগ-বাঁটোয়ারার ভাগাড়ে পরিণত করে বিভিন্ন দেশকে খুশি রাখছে।”
উক্ত বিক্ষোভ সমাবেশ ও হারিকেন মিছিলের বিষয়ে সে সময় দেশীয় একাধিক সংবাদমাধ্যম, যেমন বাংলা ট্রিবিউন ও যুগান্তরে সংবাদ প্রকাশিত হয়। ফলে, বিদ্যুতের দাম বৃদ্ধি নিয়ে সরকারের সমালোচনা করে নুরুল হক নুরের যে বক্তব্যের ভিডিওটি বর্তমানে প্রচার করা হচ্ছে, সেটি সাম্প্রতিক সময়ের নয়; বরং ২০২৩ সালের ৩ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ওই কর্মসূচির ভিডিও।
সুতরাং, বিদ্যুতের দাম বৃদ্ধি প্রসঙ্গে সরকারের সমালোচনা করে নুরুল হক নুরের ২০২৩ সালের বক্তব্যের ভিডিও সাম্প্রতিক সময়ে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
Our Sources
SATV
Bangla Tribune
Jugantor
Sayeed Joy
August 3, 2026

Rifat Mahmdul
July 31, 2026
Sayeed Joy
July 28, 2026