Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: [email protected]
Fact Check

Claim
‘সাভারে জঙ্গি হামলা হয়েছে, ভয়াবহ বিস্ফোরণ’।’ দাবিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পরেছে। ভিডিওতে একটি ভবনে একাধিক বিস্ফোরণ দেখতে পাওয়া যায়। দাবি করা হচ্ছে সাভারে জঙ্গি হামলার ভিডিও এটি। ভাইরাল ভিডিও দেখুন এখানে।

Fact
সাভারে জঙ্গি হামলা দাবিতে ছড়ানো ভাইরাল ভিডিওটির সত্যতা যাচাই করতে আমরা প্রাথমিকভাবে ভিডিও কি-ফ্রেম সার্চ পরিচালনা করি।
কি-ফ্রেম সার্চ এ আমরা এক বছর পুরনো একটি ডিজিটাল প্রতিবেদন পাই সময় টিভির পেইজে যা ভাইরাল ভিডিওর সাথে হুবহু সাদৃশ্যপূর্ণ। ভিডিওটি দেখুন এখানে- সময় সংবাদ।
এছাড়াও ভিডিওতে প্রত্যক্ষদর্শীদের “স’মিল, স’মিল, কাঠের মিল’ শব্দ গুলো একাধিকবার বলতে শুনা যায়।
পরবর্তীতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ পরিচালনা করে সংশ্লিষ্ট প্রতিবেদন পাওয়া যায়। দেখুন এখানে- ৭১টিভি ও সময় টিভি।
প্রিতিবেদন থেকে জানা যায় ঘটনাটি রাজধানীর খিলগাওয়ের তালতলায় গত বছর তথা ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে করাত কল বা স’মিল থেকে এই অগ্নিকান্ড ঘটে।
অর্থাৎ, ভাইরাল ভিডিওটি কোন জঙ্গি হামলার ঘটনার নয়, বরং এক বছর পুরনো অগ্নিকান্ডের ঘটনা।
Our Sources:
সময় সংবাদ
সময় টিভি ও একাত্তর টিভি-ইউটিউব

Rifat Mahmdul
July 21, 2026

Rifat Mahmdul
July 6, 2026

Rifat Mahmdul
June 9, 2026