Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: [email protected]
Fact Check
সম্প্রতি সামাজিক মাধ্যম টিকটকে একটি সংবাদের ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এবং এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

এমন দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে।
ভাইরাল ভিডিও হতে প্রাপ্ত কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে মূল ধারার গণমাধ্যম চ্যানেল ২৪ এর ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ২৮ নভেম্বর প্রচারিত একটি ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল পাওয়া যায়৷
ভিডিওটি থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ আবারও সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। বলা হয়, ২৮ নভেম্বর সকালে কুমিল্লা থেকে ঢাকায় ফেরার সময় তাকে বহনকারী গাড়িটি পরপর দুইবার দুর্ঘটনার কবলে পড়ে।
গণমাধ্যমকে হাসনাত জানান, প্রথমে মাতুয়াইলে একটি ট্রাক তাদের বহনকারী গাড়িতে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে গুলিস্তানে আবারও একটি মিনি-ট্রাকের আঘাতে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। তিনি শারীরিকভাবে সুস্থ থাকলেও, পরপর এসব দুর্ঘটনাকে পরিকল্পিত হামলা হতে পারে বলে সন্দেহ প্রকাশ করেন। এর আগে ২৭ নভেম্বর অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ফেরার পথে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে হাসনাত ও সারজিসের গাড়িবহরের একটি প্রাইভেটকারকে একটি ট্রাক চাপা দেয়। এতে প্রাইভেটকারটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।
পরবর্তীতে, বিষয়টি নিয়ে একাধিক গণমাধ্যমে সংবাদ পাওয়া যায় এবং সেখানেও একই তথ্য মিলে, দেখুন এখানে এবং এখানে।
অর্থাৎ, আলোচিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। পাশাপাশি, হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম সম্প্রতি সড়ক দুর্ঘটনায় পড়েছেন এমন কোনো নির্ভরযোগ্য তথ্যও পাওয়া যায়নি।
সুতরাং, ২০২৪ সালে হাসনাত আবদুল্লাহকে বহনকারী গাড়ি সড়ক দুর্ঘটনার ভিডিওকে সাম্প্রতিক দাবিতে প্রচার করা হচ্ছে যা মিথ্যা।
Our Sources
Channel 24
Bangla Tribune
Ittefaq
Sayeed Joy
June 11, 2026

Rifat Mahmdul
June 9, 2026

Rifat Mahmdul
June 9, 2026