Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: [email protected]
Fact Check

Claim
প্রকাশ্যে দিল্লি নিজামুদ্দিন আউলিয়া দরবারে জিয়ারত করলেন শেখ হাসিনা দাবিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম tiktok এ একটি ভিডিও প্রচার করা হচ্ছে। ভিডিওতে সময় টিভির একটি নিউজ ক্লিপ ব্যবহার করা হচ্ছে। গত ২৭ শে নভেম্বর ভিডিওটি টিকটকে আপলোড করা হয়। ভিডিওতে আরও দাবি করা হয় এবার দিল্লি থেকেই আওয়ামী লীগের কার্যক্রম চালাবেন শেখ হাসিনা। ভিডিওটি দেখুন এখানে।

নিউজচেকার যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।
Fact
প্রকাশ্যে দিল্লি নিজামুদ্দিন আউলিয়ার মাজার শরীফে হাসিনার জিয়ারতের দাবিতে সম্প্রতি ভাইরাল ভিডিওটির সত্যতা যাচাই করতে আমরা প্রাথমিকভাবে রিভার্স ইমেজ সার্চ পরিচালনা করি।
অনুসন্ধানে দেখা যায় ভিডিওটি সাম্প্রতিক নয়। ২০২২ সালের ৫ সেপ্টেম্বর সময় টিভির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ‘দিল্লিতে নিজামউদ্দিন আউলিয়ার দরগাহ পরিদর্শন করলেন শেখ হাসিনা’ শিরোনামে একটা ভিডিও প্রকাশ করা হয়। দেখুন এখানে।
এছাড়াও একাধিক সংবাদ মাধ্যমে একই সংবাদ প্রচার করা হয়। দেখুন এখানে- এটিএন নিউজ ও দীপ্ত টেলিভিশন।
গত বছর তথা ২০২৪ সালে ছাত্র জনতার ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের মুখে গত ৫ই আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগ করে ভারতে অবস্থান নেয়। এরপর থেকে একাধিক অডিও কল প্রকাশ্যে আসলেও শেখ হাসিনাকে কখনো প্রকাশ্যে দেখা যায় নি।
অর্থাৎ, ভাইরাল ভিডিওটি সাম্প্রতিক নয় বরং ৩ বছর পুরনো।
Our Sources:
এটিএন নিউজ ও দীপ্ত টেলিভিশন।
সময় টিভি

Rifat Mahmdul
June 9, 2026

Rifat Mahmdul
May 25, 2026

Rifat Mahmdul
May 6, 2026