Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: [email protected]
Fact Check

Claim
প্রথমবারের মত শেখ হাসিনা সরাসরি ভাষণ দিলেন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওটি দেখুন এখানে।

Fact
শেখ হাসিনার সরাসরি ভাষণ এর দাবিতে প্রচারিত ভিডিওটির সত্যতা যাচাই করতে আমরা প্রাথমিকভাবে কি-ফ্রেম সার্চ পরিচালনা করি। অনুসন্ধানে দেখা যায় ভিডিওটি হাসিনার সাম্প্রতিক কোন ভিডিও নয়।
কি-ফ্রেম সার্চ করে আমরা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস শিরোনামে চ্যানেল আই এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে একটি ভিডিও পাই। দেখুন এখানে-চ্যানেল আই। প্রাসঙ্গিক প্রতিবেদন দেখুন এখানে- এপি ও যমুনা টিভি।
এছাড়াও ইউটিউব ভিডিওর সাথে ভাইরাল ভিডিওর একাধিক ফ্রেম এর সাথে সাদৃশ্য পাওয়া যায়।


এছাড়াও ভিডিওতে প্রয়াত সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও সাবেক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুল জলিলকে দেখা যায়। আব্দুল জলিল এবং জিল্লুর রহমান উভয়ই ২০১৩ সালে প্রয়াত হন। এ থেকে নিশ্চিত হওয়া যায় ভিডিওটি সাম্প্রতিক নয়।
এর আগে গত ৫ই আগস্ট, ২০২৪ সালে জুলাই গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নেন। সেখানে অবস্থান করার শুরু থেকেই শেখ হাসিনার দেশে ফেরা ও সরাসরি বক্তব্য নিয়ে নানা সময়ে বিভিন্ন ভিডিও ও অডিও ছড়িয়ে পড়তে দেখা গেছে। তবে ৫ই আগস্ট ২০২৪ এর পর থেকে হাসিনাকে কখনো জনসম্মুখে দেখা যায় নি।
প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে জানা যায় শেখ হাসিনা ২০০৭ সালের ৭ই মে, সেনা শাসিত ১/১১ এর সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ৫২ দিনের যুক্তরাষ্ট্রের সফর শেষে দেশে ফিরেন।
অর্থাৎ, ভাইরাল ভিডিওটি ভারতে অবস্থানকালে শেখ হাসিনার প্রথম লাইভ বক্তব্য নয়।
Our Sources:
Channel-i, AP, Jamuna TV

Rifat Mahmdul
June 9, 2026

Rifat Mahmdul
June 9, 2026

Rifat Mahmdul
May 25, 2026