Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: [email protected]
Fact Check

Claim- মসজিদে ট্রাম্পেট বাজাচ্ছে ভারতের উগ্রবাদী হিন্দুরা
Fact- ভাইরাল ভিডিওটি পশ্চিমবঙ্গের নয়, বাংলাদেশের একটি মাজার এর।
মিউজিক (ট্রাম্পেট) বাজিয়ে মসজিদে নামাজ পড়তে ব্যঘাত ঘটাচ্ছে ভারতের উগ্রবাদী হিন্দুরা দাবিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক ও অন্যান্য সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়ে একজন ব্যাক্তি নামাজরত অবস্থায় সামনে আছেন, আর তার ঠিক পেছনেই অন্য এক যুবক ট্রাম্পেট বাজাচ্ছে। ভিডিওতে আরও দাবি করা হয় কলকাতায় সম্প্রতি হয়ে যাওয়া নির্বাচনে জয়ী হওয়া বিজেপির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ক্ষমতাকালীন মুসলমানদের এই উগ্রবাদী আচরণ এর সম্মুখীন হতে হচ্ছে। উল্লেখ্য, গত ৪মে নির্বাচনের ফল প্রকাশের পর শুভেন্দু অধিকারী গত ৯ই মে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। ভিডিওগুলো দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে।

নিউজচেকার যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।
Fact check/Verification
মিউজিক বাজিয়ে মসজিদে নামাজে বাধা দিচ্ছে ভারতীয় উগ্রবাদী হিন্দুরা দাবিতে ভাইরাল ভিডিওটির সত্যতা যাচাই করতে আমরা প্রাথমিকভাবে কি-ফ্রেম সার্চ পরিচালনা করি। অনুসন্ধানে আমরা ইউটিউবে ‘গচি শাহী দরবার শরীফ’ নামের একাউন্টে ভাইরাল ভিডিওর সাথে সাদৃশ্যপূর্ণ একটি ভিডিও পাই। দেখুন এখানে। ভিডিও ডেস্ক্রিপশন থেকে জানা যায় ভিডিওটি গত ২০শে জুন ২০২৫ তারিখে আপলোড করা হয়।

অর্থাৎ, ঘটনাটি বিজেপির পশ্চিম বঙ্গ নির্বাচন জয়ের আগের ঘটনা।
এছাড়াও, গচি শাহী দরবার শরীফ সম্পর্কে জানা যায় এটি চট্টগ্রামের রাউজানে অবস্থিত, কলকাতা বা পশ্চিম বঙ্গের কোথায় না। এই ইউটিউব একাউন্ট এ একই ধাচের বেশ কিছু ভিডিও পাওয়া যায়। ভিডিওগুলো থেকে প্রতীয়মান হওয়া যায় বাদ্য-বাজনা এই সুফি দরবার শরীফের একটি ঐতিহ্য বা রীতিনীতি।

অর্থাৎ, ভারতে উগ্রবাদী হিন্দুদের হাতে নামাজরত মুসল্লীদের নীপিড়নের ঘটনাটি সত্য নয়।
মিউজিক বাজিয়ে কলকাতার মসজিদে মুসলমানদের নামাজে উগ্রবাদী হিন্দুদের ব্যাঘাত ঘটানোর দাবিটি সত্য নয়। এবং ভাইরাল ভিডিওটি শুভেন্দু অধিকারির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পুর্বের ঘটনা।
Our Sources:
Videos uploaded by gashchi shahi darbar sharif youtube account
Article Published by Dainik Chattogram Erkhabor on 16th Nov 2024

Rifat Mahmdul
June 9, 2026

Rifat Mahmdul
May 6, 2026

Rifat Mahmdul
November 30, 2025