Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: [email protected]
Fact Check
সম্প্রতি অনলাইনে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে তাঁকে বলতে শোনা যায়— “কিসের গণভোট? গণভোট বলে কিছু নেই। গণভোট কোনো আলোচনার বিষয় নয়। এটা তখনও কোনো এজেন্ডা ছিল না, এখনো গণভোটের কোনো এজেন্ডা নেই। এরপর নতুন করে ঐকমত্যেরও কিছু নেই। যতটুকু ঐকমত্য হওয়ার, তা হয়ে গেছে—অধ্যায় সেখানেই শেষ।”

এমন দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে।
ভাইরাল ভিডিও থেকে নেওয়া কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে দেখা যায়, মূলধারার গণমাধ্যম ইত্তেফাক-এর ইউটিউব চ্যানেলে ‘কিসের গণভোট, গণভোট বলে কিছু নেই: আমির খসরু’ শিরোনামে গত বছরের ৪ নভেম্বর প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনের শুরুতেই আমীর খসরুর ‘কিসের গণভোট? গণভোট বলে কিছু নাই’ বক্তব্যের একটি ফুটেজ যুক্ত আছে, যার সঙ্গে আলোচিত দাবিতে ছড়ানো ভিডিওটির স্পষ্ট মিল পাওয়া যায়।
এ বিষয়ে প্রতিবেদনে বলা হয়, “গণভোট বলে কোনো আলোচনার বিষয় নেই বলে স্পষ্ট জানিয়ে দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, যেটা ছিল—সেটা যদি নির্বাচনের দিন হয়, সেটার ওপর ঐকমত্য হয়েছে। এরপর আর নতুন করে ঐকমত্যের কিছু নেই। গণভোট কোনো ঐকমতীয় এজেন্ডা ছিল না, এখনো কোনো এজেন্ডা নেই। যেটুকু ঐকমত্য হওয়ার ছিল, সেটুকু হয়েছে—চ্যাপ্টার এখানেই শেষ।” প্রতিবেদন অনুযায়ী, ৩ নভেম্বর গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। সে সময় গণভোট প্রসঙ্গে দলগুলোকে আলোচনায় বসে ঐকমত্যে পৌঁছাতে এক সপ্তাহ সময় দিয়েছিল অন্তর্বর্তী সরকার।
এছাড়াও, সংবাদমাধ্যম এনপিবি নিউজ-এর ফেসবুক পেজে গত বছরের ৩ নভেম্বর প্রকাশিত একটি ভিডিও পোস্ট পাওয়া যায়, যেখানে আমীর খসরুর আলোচিত বক্তব্যের একই ফুটেজ দেখা যায়।
পাশাপাশি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এ ‘এই সংবিধানে গণভোট বলে কিছু নাই: খসরু’ শিরোনামে ৫ নভেম্বর প্রকাশিত একটি প্রতিবেদনও খুঁজে পাওয়া যায়।
এ থেকে নিশ্চিত হওয়া যায়, ভাইরাল হিসেবে ছড়ানো ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়; এটি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকার সময় গত বছরেই ধারণ করা বক্তব্যের ফুটেজ।
সুতরাং, ‘গণভোট বলে কিছু নাই’ আমীর খসরু মাহমুদ চৌধুরীর গত বছরের ৩ নভেম্বরের বক্তব্যের ভিডিও সাম্প্রতিক সময়ের দাবি করে প্রচার করা হচ্ছে—যা মিথ্যা ও বিভ্রান্তিকর।
Our Sources
Ittefaq
Bdnews24
NPB News
Sayeed Joy
July 13, 2026
Sayeed Joy
July 6, 2026

Rifat Mahmdul
July 6, 2026