Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: [email protected]
Fact Check

Claim
৮ ফেব্রুয়ারি আন্তর্জাতিক তাকবির দিবস
Fact
৮ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক তাকবির দিবস ঘোষণা করা হয়নি এবং এমন কোনো তথ্য নির্ভরযোগ্য তথ্যসূত্রে খুঁজে পাওয়া যায়নি।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টিকটকে ৮ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক তাকবির দিবস ঘোষণা করা হয়েছে দাবিতে কিছু পোস্ট প্রচার করা হয়েছে। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।


উল্লেখ্য, কিছু টিকটক ভিডিওতে ২০২২ সালে ভারতের কর্ণাটকে হিজাব নিষিদ্ধকে কেন্দ্র করে আলোচিত শিক্ষার্থী মুসকান খান ‘আল্লাহু আকবর’ প্রতিবাদের স্লোগানের ভিডিওটি জুরে দেওয়া হয়েছে।
নিউজচেকার-বাংলাদেশ যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।
দাবিটির সত্যতা যাচাই করতে একাধিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে ৮ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক তাকবির দিবস ঘোষণা করা হয়েছে এমন কোনো তথ্য দেশীয় কিংবা আন্তর্জাতিক গণমাধ্যমে এমন কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
তাছাড়া, আন্তর্জাতিক দিবস স্বীকৃত হয় জাতিসংঘের মাধ্যমে। জাতিসংঘের সাধারণ পরিষদ মানবজীবন ও ইতিহাসের গুরুত্বপূর্ণ দিনগুলোকে চিহ্নিত করার জন্য বিশেষ তারিখ বা দিনকে আন্তর্জাতিক দিবস হিসেবে মনোনীত করে।
Read More: বাবরি মসজিদের নামে ভিন্ন ভিন্ন মসজিদের ছবি ভাইরাল
জাতিসংঘের অফিশিয়াল ওয়েবসাইটে সকল আন্তর্জাতিক দিবসের তালিকাতে আন্তর্জাতিক তাকবির দিবস খুঁজে পাওয়া যায় নি।

৮ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক তাকবির দিবস ঘোষণা করা হয়েছে দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টিকটকে প্রচার করা হয়েছে যা সত্য নয়।
Our Sources
UNESCO International Days
List of International Days and Weeks – UN
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected] অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। আমাদের WhatsApp চ্যানেল সাবস্ক্রাইব করুন এখানে ক্লিক করে।এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।
Sayeed Joy
June 11, 2026

Rifat Mahmdul
June 9, 2026

Rifat Mahmdul
June 9, 2026