Claim
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের একটি বক্তব্য ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায় তিনি বলছেন, ‘১২ তারিখ পর্যন্ত আপনারা জনগণের পা ধরবেন, এরপরে জনগণ আপনাদের পা ধরবে’’ । ভিডিওতে দাবি করা হয়, তারেক রহমান স্টেজে দাঁড়িয়ে উপস্থিত জনতার উদ্দ্যেশ্যে এ কথা বলেন। ভিডিওগুলো দেখুন এখানে, এখানে ও এখানে।


Fact
‘১২ তারিখ পর্যন্ত আপনারা জনগণের পা ধরবেন, বাকি ৫ বছর জনগণ আপনাদের পা ধরবে’ সংশ্লিষ্ট তারেক রহমানের বক্তব্যটির সত্যতা যাচাই করতে আমরা প্রাথমিকভাবে কি-ফ্রেম সার্চ পরিচালনা করি। অনুসন্ধানে আমরা একাধিক উৎসে একই ভিডিওর সন্ধান পাই। ভিডিওগুলো থেকে নিশ্চিত হওয়া যায় যে, ভিডিওটি সম্প্রতি তারেক রহমানের বরিশালে নির্বাচনী প্রচারণায় বক্তব্যের। গত ৪ই ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সমাবেশটি সরাসরি সম্প্রচার করা হয়। দেখুন এখানে- বরিশালে তারেক রহমান।বিএনপির নির্বাচনী জনসভা। এছাড়াও অন্যান্য মুল ধারার গণ মাধ্যমেও এই জনসভার প্রচার করা হয়। এটিএন বাংলা নিউজ ও চ্যানেল ২৪।
বিএনপির অফিসিয়াল ইউটইউব চ্যানেলের ভিডিওতে দেখা যায় ১ঃ৫৫ঃ১৬ সেকেন্ড থেকে তারেক রহমান বক্তব্য শুরু করেন। বক্তব্য পর্যালোচনা করে দেখা যায়, তিনি নির্বাচনে তার বিরোধী দলকে উদ্দেশ্য করে গুপ্ত বলে সম্বোধন করেন। ভিডিওর ২ঃ০৫ঃ৩৪ সেকেন্ড এ তারেক রহমান বলেন, ‘আসুন এবার দেখি ঐ যে গুপ্ত সংগঠনটির কথা বললাম, যারা বাংলাদেশের নারী সমাজকে অপমানজনক শব্দ ব্যবহার করে; আরেকটি ঘটনা শুনি তাদের। তাদের আরেক নেতা যার বাড়ি কি না কুমিল্লা জেলায়, সেই নেতা কিছুদিন আগে তাদের এক দলীয় সমাবেশে বলেছে তাদের কর্মীদেরকে যে, “১২ তারিখ পর্যন্ত আপনারা জনগণের পা ধরবেন, তারপর বাকি পরবর্তী ৫ বছর জনগণ আপনাদের পা ধরবে।’ (২ঃ০৬০৩)
অর্থাৎ, বক্তব্যটি তারেক রহমানের নিজের নয়, বরং তিনি বিরোধী দলের এক নেতাকে উদ্ধৃত করে একথা বলেন।
Result: Misleading
Our Sources:
BNP- বরিশালে তারেক রহমান।বিএনপির নির্বাচনী জনসভা।
এটিএন বাংলা নিউজ ওচ্যানেল ২৪।



