Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: [email protected]
Fact Check

Claim- শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন গ্রেফতার হয়েছেন। এসএসসি পরীক্ষা বাতিল।
Fact- শিক্ষামন্ত্রীর গ্রেফতারের দাবিতে প্রচারিত সংবাদ ক্লিপটি সাম্প্রতিক নয়।
শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন গ্রেফতার হয়েছেন দাবিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে একটি নিউজ ক্লিপ ভাইরাল হয়েছে। ভিডিওটিতে আরও দাবি করা হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা-২০২৬ বাতিল করা হয়েছে। এমন দাবিতে প্রচারিত ভিডিওগুলো দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে।


নিউজচেকার যাচাই করে দেখেছে ভাইরাল দাবিটি মিথ্যা।
শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের গ্রেফতারের দাবিতে প্রচারিত ভিডিওগুলোর সত্যতা যাচাই করতে আমরা প্রাথমিকভাবে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ পরিচালনা করি। অনুসন্ধানে আমরা ২০১৮ সালের বৈশাখি টিভির একটি নিউজক্লিপ পাই যা ভাইরাল ভিডিওর সাথে সাদৃশ্যপূর্ণ। দেখুন এখানে-এহসানুল হক মিলন কারাগারে।
বিস্তারিত প্রতিবেদনে বলা হয় বিএনপির সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এহসানুল হক মিলনকে ২৬ মামলার ৩ মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। ভিডিওটি ২০১৮ সালের নভেম্বর মাসে প্রকাশ করা হয়।
কি-ওয়ার্ড সার্চ পরিচালনায় একাধিক প্রাসঙ্গিক প্রতিবেদন পাওয়া যায়। দেখুন এখানে- প্রথম আলো ও সময় টিভি।
একই ভিডিওতে আরও দাবি করা হচ্ছে শিক্ষামন্ত্রীর গ্রেফতারের দরুন এসএসসি ও ২০২৬ সালের সমমানের সকল পরীক্ষা বাতিল করা হয়েছে। দাবিটি মিথ্যা বলে প্রমাণিত হয়। আজ ২১শে এপ্রিল ২০২৬ তাং এ এসএসসি ও সমমানের পরীক্ষাগুলো সফলভাবে শুরু হয়ে সংঘটিত হয়। এছাড়া শিক্ষাবোর্ড থেকেও এমন কোন প্রজ্ঞাপন জারি করা হয় নি।
অর্থাৎ, ভাইরাল দাবিগুলো মিথ্যা।
সুতরাং শিক্ষা মন্ত্রীর গ্রেপ্তার অথবা এসএসসি পরীক্ষা বাতিল হওয়ার দাবিতে প্রচারিত ভিডিও গুলো সাম্প্রতিক নয়। অর্থাৎ দাবিগুলো মিথ্যা।
Our Sources:
Boishakhi tv- এহসানুল হক মিলন কারাগারে।
প্রথম আলো ও সময় টিভি।

Rifat Mahmdul
February 10, 2026

Rifat Mahmdul
October 2, 2025

Sayeed Joy
September 26, 2025