Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: [email protected]
Fact Check
সম্প্রতি, পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে এক উত্তেজিত জনতা গালি দিয়ে তাড়িয়ে দিচ্ছে দাবিতে একটি ভিডিও টিকটকে প্রচার করা হয়েছে।

এমন দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে।
ভাইরাল ভিডিও থেকে নেওয়া কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে ভিডিওটির বিষয়ে অনুসন্ধান চালানো হয়। এতে News Bangla Live নামের একটি ফেসবুক পেজে গত ২৯ এপ্রিল প্রচারিত একই ঘটনার ফুটেজ পাওয়া যায়, যার সাথে আলোচিত ভিডিওটির মিল রয়েছে। ভিডিওটি থেকে জানা যায়, এটি কালিঘাটের ঘটনা।
এবিপি আনন্দ’র ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ২৯ এপ্রিল কলকাতায় ভোটের সময়ে ভবানীপুরের কালীঘাটের ঘটনা এটি। প্রতিবেদনে বলা হয়, “এদিন শুভেন্দু অধিকারী কালীঘাটে ঢুকতেই ধুন্ধুমার লেগে যায়। শুভেন্দুকে ‘জয় বাংলা’ স্লোগান তৃণমূলের, পাল্টা হুঙ্কার শুভেন্দু অধিকারীরও। বিজেপি সমর্থকরাও জয় শ্রীরাম-এর পাল্টা স্লোগান তোলে। পাল্টা ‘জয় শ্রীরাম’ স্লোগান দিয়েছে বিজেপির। পাল্টা হুঙ্কার শুভেন্দু অধিকারীর। বুথের সামনে তৃণমূল-বিজেপি স্লোগান-যুদ্ধ। বুথের সামনে ভিড় হঠাতে লাঠিচার্জ চলে।”
উল্লেখ্য, শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে ৯ মে শপথ নেন। ফলে ভিডিওটি ধারণের সময় তিনি এখনও মুখ্যমন্ত্রী হননি।
সুতরাং, পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ক্ষুব্ধ জনতা তাড়িয়ে দিচ্ছে দাবিতে পুরোনো ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
Our Sources
News Bangla Live
ABP Ananda
Prothom Alo

Rifat Mahmdul
May 25, 2026
Sayeed Joy
May 9, 2026

Rifat Mahmdul
May 6, 2026