Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: [email protected]
Viral

Claim– পার্লামেন্ট এ নেতানিয়াহু আক্রমনের শিকার
Fact– হামলার ভিডিওটি বেনইয়ামিন নেতানিয়াহুর নয়।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে একটি ভিডিও ভাইরাল হয় যেখানে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুকে বক্তব্য দিতে দেখা যায় ভিডিওর শুরুতে। ঠিক পরক্ষণেই একটি আক্রমনের দৃশ্য দেখা যায়। দাবি করা হচ্ছে হামলাটি ইজরায়েলের পার্লামেন্ট এ দেশটির প্রধানমন্ত্রী বেনিজামিন নেতানিয়াহুর উপর সংঘটিত হয়। ভাইরাল ভিডিও দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে।

নিউজচেকার যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।
ভিডিওটির সত্যতা যাচাই করতে প্রাথমিকভাবে আমরা ভিডিও কি-ফ্রেম সার্চ পরিচালনা করি। অনুসন্ধানে দেখা যায় ভিডিওটিতে প্রথম ফ্রেমে থাকা বেনজামিন নেতানিয়াহুর ২০২৪ সালের একটি বক্তব্য থেকে নেয়া হয়েছে। রিভার্স ইমেজ সার্চ এ আমরা ইউটিউব এ ‘Netanyahu Announces Former Rival Gideon Saar Joins Israeli Cabinet’ শিরোনামে একটি ভিডিও খুজে পাই যা সাদৃশ্যপূর্ণ। একই ভিডিও বেনজামিন নেতানিয়াহুর অফিসিয়াল এক্স হ্যান্ডেলেও প্রকাশ করা হয়।
অপর এক কি-ফ্রেম সার্চ এ হামলার ভিডিওটির সাথে সাদৃশ্যপূর্ণ ২০১৩ সালে প্রকাশিত একটি ভিডিও পাই। ভিডিও থেকে জানা যায় হামলার শিকার ব্যক্তিটির নাম আহমেদ দোগা। যিনি একজন বুলগেরিয়ান পলিটিশিয়ান। প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ পরিচালনায় সংশ্লিষ্ট একাধিক প্রতিবেদন পাওয়া যায়। দেখুন এখানে- ABC News & AP.
বুলগেরিয়ান রাজনীতিবিদ আহমেদ দোগানের উপর ব্যর্থ হামলার ভিডিওকে নেতানিয়াহু হামলার শিকার দাবিতে প্রচার।
অর্থাৎ, পার্লামেন্ট এ নেতানিয়াহুর উপর হামলার দাবিতে ভাইরাল দাবিটি সত্য নয়।
Our Sources:
বেনজামিন নেতানিয়াহুরএক্স হ্যান্ডেল
ABC News & AP.
Sayeed Joy
June 11, 2026

Rifat Mahmdul
June 9, 2026

Rifat Mahmdul
June 9, 2026