Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: [email protected]
Fact Check
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে যে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হয়নি বলে জাতিসংঘ মন্তব্য করেছে।

এমন দাবিতে প্রচারিত পোস্ট দেখুন, এখানে।
ভাইরাল ভিডিও হতে প্রাপ্ত কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে জাতিসংঘের প্রেস ব্রিফিংয়ের ভিডিওটির খোঁজে অনুসন্ধানে ইউটিউবে SCANNEWS UN নামের একটি চ্যানেলে গত ১৬ জানুয়ারি এ সংক্রান্ত মূল ভিডিওটি পাওয়া যায়। ভিডিওতে জাতিসংঘের উপমুখপাত্র ফারহান হককে বিভিন্ন বিষয়ে আলাপ করতে দেখা যায়। তবে ফারহান হককে বাংলাদেশ প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি।
উক্ত প্রেস ব্রিফিং নিয়ে জাতিসংঘের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত প্রেস রিলিজ ট্রান্সক্রিপ্টের তথ্য অনুযায়ী, বাংলাদেশ প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি।
পরবর্তী অনুসন্ধানে গত ১২ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জাতিসংঘের অবস্থান জানতে কিওয়ার্ড সার্চ করা হয়। এতে, ১৩ ফেব্রুয়ারি জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিকের এক প্রেস ব্রিফিংয়ের ট্রান্সক্রিপ্ট পাওয়া যায়। ব্রিফিংয়ে বাংলাদেশের নির্বাচন সম্পর্কে প্রশ্ন করা হলে স্টিফেন ডুজারিক বলেন, “জাতিসংঘ এই নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠায়নি। তাই, এ বিষয়ে আমাদের কোনো মূল্যায়ন বা মন্তব্য করা উচিত নয়।”
সুতরাং, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ বা সুষ্ঠু হয়নি বলে মন্তব্য করেছে জাতিসংঘ শীর্ষক দাবিটি মিথ্যা।
Our Sources
UN Daily Press Briefing 13 Feb 2026
UN Daily Press Briefing 15 January 2026
SCANNEWS UN YouTube
Sayeed Joy
June 11, 2026

Rifat Mahmdul
June 9, 2026

Rifat Mahmdul
June 9, 2026