Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: [email protected]
Fact Check
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমি শুনেছি যে: সাকিব আল হাসান পূর্ণাঙ্গ সিরিজ খেলার ইচ্ছা প্রকাশ করেছেন! কঠিন সময়ে সাকিবের এই বার্তা যেন পুরো জাতির জন্য স্বস্তি ও আনন্দের খবর! তিনি অবশ্যই বাংলাদেশ ক্রিকেটে ফিরবেন! আর নিজের ইচ্ছামতো একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলেই দেশের জার্সিতে সম্মানের সাথে নেবেন বিদায়। সাকিব মানেই লড়াই, সাকিব মানেই এক প্রজন্মের অনুপ্রেরণা।”

এমন দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে, এবং টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে।
ভাইরাল ভিডিওতে প্রচারিত মন্তব্যটি যাচাই করতে প্রাসঙ্গিক কী-ওয়ার্ড দিয়ে অনুসন্ধান করা হলেও সাকিব আল হাসানকে নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের এমন কোনো মন্তব্যের তথ্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওয়েবসাইট এবং অফিশিয়াল ফেসবুক পেজ পাওয়া যায়নি।
তবে, গত ২৩ ফেব্রুয়ারি অনলাইন সংবাদমাধ্যম ঢাকা পোস্টকে বিসিবির এক পরিচালক জানান, সাকিবের মামলার ফাইল সচিবালয়ে পাঠানো হচ্ছে। তিনি বলেন, ‘আজ ক্রীড়া প্রতিমন্ত্রীকে সাকিবের ফাইলের বিষয়ে ব্রিফ করা হয়েছে। তিনি ফাইলটি সচিবের কাছে পাঠাতে বলেছেন। সে অনুযায়ী আগামীকাল ফাইলটি সচিব বরাবর পাঠানো হবে—এটুকুই আপডেট।’
পাশাপাশি একই দিনে আজকের পত্রিকার এক প্রতিবেদন থেকে জানা যায়, সাকিবের ফেরার বিষয়টি মূলত আইনি জটিলতা ও সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, সাকিবের নামে থাকা মামলাগুলো রাষ্ট্রের পক্ষ থেকে দেখা হবে। এদিকে বিসিবির সহসভাপতি ফারুক আহমেদও ইঙ্গিত দিয়েছেন, পাকিস্তান সিরিজ দিয়েই সাকিবের ফেরা হতে পারে। আগামী ১১, ১৩ ও ১৫ মার্চ বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
অর্থাৎ, সাম্প্রতিক সময়ে সরকারি ও বিসিবির বিভিন্ন কর্মকর্তা গণমাধ্যমে সাকিবের বিষয়টি নিয়ে বক্তব্য দিয়েছেন। তবে এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কোনো মন্তব্যের তথ্য পাওয়া যায়নি।
সুতরাং, সাকিব আল হাসানের বাংলাদেশে ফেরা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা।
Our Sources
PMO Official Facebook Page
Ajker Patrika
Dhaka Post
Sayeed Joy
June 11, 2026

Rifat Mahmdul
June 9, 2026

Rifat Mahmdul
June 9, 2026