Fact Check
Fact Check: শেখ হাসিনাকে ফেরানোর প্রতিবাদের দাবিতে জুলাই আন্দোলনের ভিডিও ভাইরাল

Claim
শেখ হাসিনাকে ফিরিয়ে আনা হোক, এই দাবিতে আওয়ামী লীগের কর্মিরা বিক্ষোভ মিছিল করছে দাবিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে একটি ভিডিও প্রচার করা হয়। ভিদিওটি দেখুন এখানে।

কার্টেসিঃ টিকটক/ইউজার
নিউজচেকার যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।
Fact
‘শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে বিক্ষোভ’ ভাইরাল ভিডিওটির সত্যতা যাচাই করতে আমরা ভিডিও কি-ফ্রেম সার্চ পরিচালনা করি। উক্ত অনুসন্ধনে একাধিক কি-ফ্রেম থেকে আমরা সাদৃশ্যপূর্ণ একটি ভিডিও ইউটিউবে খুঁজে পাই। ভিডিওটি দেখুন এখানে- দৈনিক ইনকিলাব।

অনুসন্ধানে জানা যায়, ভিডিওটি আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচীর নয়। মুল ভিডিওটি দৈনিক ইনকিলাব এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ১১ জুলাই ‘পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগে অবস্থান শিক্ষার্থীদের’ শিরোনামে আপলোড করা হয়। এই সংক্রান্ত আরও প্রতিবেদন দেখুন এখানে- প্রথম আলো ও সময় টিভি।
ভিডিওর বিবরণ থেকে জানা যায় ঘটনাটি গত বছর কোটা আন্দোলনের। কোটা আন্দোলন চলাকালীন ১১ জুলাই শাহবাগে এক পর্যায়ে শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভেঙ্গে সামনের দিকে অগ্রসর হয়।
প্রকৃতপক্ষে, এই ভিডিওরই একটি নির্দিষ্ট অংশ ভিন্ন অডিও যোগ করে ভাইরাল ভিডিওতে ব্যবহার করা হয়।
এছাড়াও, ভাইরাল ও মূল ভিডিওতে পুরোপুরি সাদৃশ্য দেখা যায়।


সুতরাং, ভাইরাল ভিডিওটি শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আওয়ামী লীগ কর্মীদের বিক্ষোভ কোন কর্মসূচির অংশ নয়। বরং, গত বছর কোটা আন্দোলন চলাকালীন সময়ের।
Result: False
Our Sources:
দৈনিক ইনকিলাব প্রথম আলো


