Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: [email protected]
Fact Check

Claim
ছাত্রলীগের বিক্ষোভ মিছিল দাবিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে একটি ভিডিও প্রচার করা হচ্ছে। ভিডিওটি যমুনা টিভির একটি নিউজ ক্লিপ। দাবি করা হচ্ছে, মহাখালিতে ছাত্রলীগ ও আওয়ামীলীগ সম্মিলিতভাবে বিক্ষোভ মিছিল করছে। ভিডিওটি দেখুন এখানে।

নিউজচেকার যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।
Fact
ছাত্রলীগের বিক্ষোভ মিছিল দাবিতে প্রচারিত ভিডিওটির সত্যতা যাচাই করতে আমরা প্রাথমিকভাবে রিভার্স ইমেজ সার্চ পরিচালনা করি।
অনুসন্ধানে যমুনা টিভির একটি সাদৃশ্যপূর্ণ ভিডিওর খোঁজ পাওয়া যায়। ভিডিওটি ‘’ঢাকার রাজপথে মিছিলে মিছিলে মানুষের উৎসব’’ শিরোনামে গত বছর ৫ই আগস্ট প্রকাশিত হয়। ভাইরাল ভিডিও-ভিজ্যুয়াল এর সাথে যমুনা টিভির ক্লিপ এর সম্পূর্ণ মিল খুজে পাওয়া যায়।
ভিডিওর বিস্তারিত পর্যবেক্ষণ থেকে জানা যায়, গত বছর ৫ই আগস্ট শেখ হাসিনার পলায়নের পর রাস্তায় সর্বস্তরের মানুষের ঢল নামে।
প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে এ সংক্রান্ত আরও কিছু প্রতিবেদন পাই। দেখুন এখানে- যমুনা টিভি ও দেশ টিভি নিউজ।
অর্থাৎ, ভাইরাল ভিডিওটি ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নয় বরং গত বছর ৫ই আগস্ট হাসিনার পতনের পরবর্তী সময়ের।
সুতরাং, ভাইরাল দাবিটি মিথ্যা।
Our Sources:
মুল ভিডিও-যমুনা টিভি।
যমুনা টিভি ও দেশ টিভি

Rifat Mahmdul
June 9, 2026

Rifat Mahmdul
June 9, 2026

Rifat Mahmdul
May 6, 2026