Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: [email protected]
Fact Check
চলমান ইরান–ইসরায়েল সংঘাতের প্রেক্ষিতে সম্প্রতি সামাজিক মাধ্যম টিকটকে একটি মসজিদে বোমা হামলার ভিডিও প্রচার করা হয়েছে। ভিডিওটির টাইটেলে লেখা হয়েছে, ‘ইরানে ০১-০৩-২০২৬ তারিখে ইফতারের সময় ইসরায়েল মসজিদকে লক্ষ্য করে বোমা হামলা চালায়, এতে মসজিদটি সম্পূর্ণ ধ্বংস হয় এবং মসজিদের ভেতরে ৪৫ জন নিহত হন।’

এমন দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে।
ভাইরাল ভিডিও থেকে নেওয়া কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে ভিডিওটির বিষয়ে অনুসন্ধান চালানো হয়। এতে ‘Abadi Armiza’ নামের একটি ইউটিউব চ্যানেলে ২০১৬ সালের ২০ জানুয়ারি প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটিতে দেখা দৃশ্যের সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির মিল রয়েছে। ভিডিওটির বর্ণনা অংশে দাবি করা হয়েছে যে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (IDF) গাজায় মসজিদে বোমা হামলা চালাচ্ছে।
এছাড়াও, অনুসন্ধানে যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির বিশেষায়িত ফরেনসিক ও ফ্যাক্ট-চেকিং ইউনিট ‘বিবিসি ভেরিফাই’-এর জ্যেষ্ঠ সাংবাদিক শায়ান সরদারিজাদেহের এক্স অ্যাকাউন্টে ২০২৩ সালের ২১ নভেম্বর আলোচিত ভিডিওটি নিয়ে করা একটি পোস্ট পাওয়া যায়। পোস্টটিতে তিনি একই ইউটিউব ভিডিওর সূত্র উল্লেখ করে জানান, ভিডিওটি অন্তত ৭ বছর পুরোনো (২০২৩ সালের প্রেক্ষিতে)।
এছাড়াও, নিউজচেকারে ২০২৩ সালে একই ভিডিওটি নিয়ে একটি ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে, দেখুন এখানে।
সুতরাং, চলমান ইরান–ইসরায়েল সংঘাতের সময় ইফতারের সময় ইরানের একটি মসজিদে ইসরায়েলের বোমা হামলার দৃশ্য দাবিতে অন্তত ১০ বছর পুরোনো একটি ভিডিও প্রচার করা হয়েছে, যা বিভ্রান্তিকর।
Our Sources
Abadi Armiza YouTube
Shayan Sardarizadeh X Post
Sayeed Joy
June 11, 2026

Rifat Mahmdul
June 9, 2026

Rifat Mahmdul
June 9, 2026