Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: [email protected]
Fact Check
সম্প্রতি, “সকলকে জানানো যাচ্ছে যে আগামীকাল সোমবার থেকে পরবর্তী তিন দিন গার্মেন্ট বন্ধ থাকবে। গার্মেন্টস শ্রমিকদের হারের কারণে এই সময়ে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।” দাবিতে একটি ভিডিও টিকটকে প্রচার করা হয়েছে।

এমন দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে।
ভাইরাল ভিডিও থেকে নেওয়া কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে ভিডিওটির বিষয়ে অনুসন্ধান চালানো হয়। এতে এনটিভির ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ৪ আগস্ট ‘আগামীকাল থেকে তিনদিনের সাধারণ ছুটি’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবি এবং অডিও অংশের মিল রয়েছে।
পরবর্তীতে, বিষয়টি নিয়ে আরো অনুসন্ধানে প্রথম আলোর ওয়েবসাইটে ২০২৪ সালের ৪ আগস্ট প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদন অনুযায়ী, সেদিন চাকরিতে কোটা সংস্কার দাবিকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে পরদিন সোমবার থেকে টানা তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করে। সেসময়ে সময় নিউজের প্রকাশিত প্রতিবেদনেও একই বিষয় উল্লেখ রয়েছে।
এছাড়া, সাম্প্রতিক সময়ে গার্মেন্টস শ্রমিকদের জন্য তিন দিনের সাধারণ ছুটি ঘোষণার বিষয়ে কোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে তথ্য পাওয়া যায়নি।
সুতরাং, সাম্প্রতিক সময়ে গার্মেন্টস শ্রমিকদের জন্য তিন দিনের সাধারণ ছুটি ঘোষণার দাবিটি মিথ্যা।
NTV Clip
Prothom Alo
Somoy News Tv
Sayeed Joy
July 13, 2026
Sayeed Joy
July 6, 2026

Rifat Mahmdul
July 6, 2026