Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: [email protected]
Fact Check
বিএসএফকে বিজিবির হুঁশিয়ারি
আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে, এআই প্রযুক্তির সহায়তায় তৈরি ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ ও বিজিবির সদস্যদের মধ্যে বাকবিতণ্ডার একটি ভিডিও প্রচার করা হয়েছে। ভিডিওটির সঙ্গে দাবি করা হচ্ছে, ওই ঘটনায় এক বিজিবি কর্মকর্তা বিএসএফ কর্মকর্তাকে হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমরা হাতে চুড়ি পরে বসে নেই। সীমান্তে ঘোড়ার ঘাস কাটার জন্য পাহারা দিচ্ছি না। এখন থেকে সাবধান হয়ে যান।”
প্রচারিত ভিডিওতে বিজিবি কর্মকর্তাকে বলতে শোনা যায়, “আপনারা অনেক বাড়াবাড়ি করছেন। এখন আর শেখ হাসিনা দেশ চালাচ্ছেন না। বাংলাদেশে এসে বাহাদুরি দেখানোর চেষ্টা করবেন না। সীমান্তে কোনো নাগরিকের ওপর গুলি চালালে আমরাও আপনাদের ওপর গুলি চালাতে বাধ্য হব। মনে রাখবেন, আমরা হাতে চুড়ি পরে বসে নেই। সীমান্তে ঘোড়ার ঘাস কাটার জন্য পাহারা দিচ্ছি না। এখন থেকে সাবধান হয়ে যান। আমরা সীমান্তে শান্তি বজায় রাখতে চাই।”

প্রচারিত এই ভিডিওটি দেখুন এখানে।
নিউজচেকার-বাংলাদেশ যাচাই করে দেখেছে প্রচারিত দাবিটি মিথ্যা এবং এআই জেনারেটেড।
ভাইরাল ভিডিওটির কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে সময় টিভির ইংরেজি সংস্করণের ওয়েবসাইটে ২০২৫ সালের ১৮ জানুয়ারিতে “BSF violated int’l law by using sound grenades along border: BGB” শিরোনামে প্রকাশিত মূল প্রতিবেদনটি পাওয়া যায়।
মূলত প্রতিবেদনে থাকা বিজিবি বিএসএফ এর কথোপকথনের ছবিটিকে এআই প্রযুক্তির সহায়তায় আলোচিত এই ভিডিওটি তৈরি করা হয়েছে।
অধিকতর যাচাইয়ের জন্য আমরা ভিডিওটি Trust Information Alliance-এর ডিপফেক অ্যানালাইসিস ইউনিটে পাঠাই। তাদের বিশ্লেষণে ভিডিওটি এআই-নির্মিত বলে শনাক্ত হয়েছে।
এছাড়া জনপ্রিয় এআই শনাক্তকারী টুল Hive Moderation ভিডিওটিকে ৮২ শতাংশ এআই-জেনারেটেড হিসেবে চিহ্নিত করেছে।

পাশাপাশি Sightengine এবং Resemble AI-ও ভিডিওটিকে ডিপফেক হিসেবে শনাক্ত করেছে।


তবে, গণমাধ্যম কিংবা অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে কোনো বিজিবি কর্মকর্তা বিএসএফ কর্মকর্তার উদ্দেশ্যে আলোচিত মন্তব্য করার সত্যতা পাওয়া যায়নি।
সুতরাং, বিজিবি কর্মকর্তার বিএসএফ কর্মকর্তাকে হুঁশিয়ারি প্রদানের ভিডিও দাবিতে প্রচারিত আলোচিত ভিডিওটি এআই জেনারেটেড।
Our Sources
SOMOY TV
DeepFake Analysis Unit by TIA
Sayeed Joy
June 25, 2026
Sayeed Joy
June 11, 2026

Rifat Mahmdul
June 9, 2026