Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: [email protected]
Fact Check

Claim
জামায়েত ইসলামি বাংলাদেশের আমির ড শফিকুর রহমান এর ছেলে ড রাফাতকে কাউন্টার টেরোরিজম সেল গ্রেফতার করেছে দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে প্রচার করা হচ্ছে। ভিডিওতে আরও দাবি করা হচ্ছে যে বোমা বানানোর অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। ভিডিওগুলো দেখুন এখানে, এখানে ও এখানে।


নিউজচেকার যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।
Fact
জামাত ইসলামী বাংলাদেশ এর আমীর ড শফিকুর রহমানের ছেলে ড রাফাত সম্প্রতি গ্রেফতার হওয়ার ঘটনাটির সত্যতা যাচাই করতে আমরা প্রাথমিকভাবে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ পরিচালনা করি।
অনুসন্ধানে জানা যায় ড রাফাতের গ্রেফতার এর ঘটনাটি সাম্প্রতিক নয় বরং তিন বছরেরও বেশি পুরনো। একাত্তর টিভির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, ‘জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে রিমান্ডে জামায়াত আমিরের ছেলে রাফাত’’ শিরোনামে ২০২২ সালের ১০ নভেম্বরের একটি প্রতিবেদন পাই। দেখুন এখানে- একাত্তর টিভি।
প্রতিবেদনের ফুটেজের সাথে ভাইরাল ভিডিওর ফ্রেম টু ফ্রেম সাদৃশ্য ও প্রতিবেদনের বিস্তারিত বর্ণনার সাথে মিল থাকায় নিশ্চিত হওয়া যায় ভাইরাল ভিডিওটি সাম্প্রতিক নয় বরং ২০২২ সালের।
পরবর্তীতে একাধিক প্রতিবেদন পর্যালোচনা করে জানা যায়, বর্তমান জামায়াতের আমির ড শফিকুর রহমানের ছেলে ড. রাফাত সাদিক শফিকুল্লাহকে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগ থাকায় আটক করে কাউন্টার টেরোরিজম ইউনিট। পরবর্তীতে তাকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
কাউন্টার টেরোরিজম ইউনিট জানায় যে ড. রাফাত সাদিক সিলেটে কুরান প্রশিক্ষণ কেন্দ্র খুলে তার আড়ালে ধর্মভীরু তরুণদের জঙ্গি প্রশিক্ষণ দেন।
দেখুন এখানে- এটিএন নিউজ ও NEWS24.


অর্থাৎ জামায়েত ইসলামী বাংলাদেশের আমীর ড শফিকুর রহমানের ছেলে।ড রাফাত সাদিক শফিকুল্লাহর গ্রেফতারের ঘটনাটি সাম্প্রতিক নয়, বরং তিন বছর পুরনো।
Our Sources
এটিএন নিউজ ও NEWS24.
একাত্তর টিভি।

Rifat Mahmdul
June 9, 2026

Rifat Mahmdul
June 9, 2026

Rifat Mahmdul
May 6, 2026