Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: [email protected]
Fact Check
চলমান ইরান–ইসরায়েল সংঘাতের প্রেক্ষিতে সম্প্রতি সামাজিক মাধ্যম টিকটকে একটি ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে যে, এটি ইরানের মসজিদে ইসরায়েলের হামলার দৃশ্য।

এমন দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে।
ভাইরাল ভিডিও থেকে নেওয়া কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে ভিডিওটির বিষয়ে অনুসন্ধান চালানো হয়। এতে ইনডিপেনডেন্ট টিভির ইউটিউব চ্যানেলে গত বছরের ২৮ আগস্ট প্রচারিত একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। ০১ মিনিট ১৭ সেকেন্ডের প্রতিবেদনটির ৩৩ সেকেন্ডে থাকা দৃশ্যের সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত বছরের ২৮ আগস্ট দিনাজপুরের বিরল উপজেলায় অবস্থিত ‘জীবন মহল’ নামের একটি বিনোদন পার্কে ‘অনৈতিক ও ইসলামবিরোধী কার্যকলাপের’ অভিযোগ তুলে ‘তৌহিদি জনতা’র ব্যানারে কয়েকশ লোক হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় পার্কের ভেতরে থাকা একটি দরবার শরিফে আগুনও ধরিয়ে দেওয়া হয়।
প্রথম আলোর ওয়েবসাইটে গত ২৮ আগস্ট প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, দিনাজপুরের বিরল উপজেলায় ‘জীবন মহল’ নামের একটি বিনোদন পার্কে অসামাজিক কার্যকলাপের অভিযোগ তুলে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে একজন সংবাদকর্মীসহ অন্তত ১২ জন আহত হন। হামলাকারীরা দুটি মাইক্রোবাস ও পাঁচ সংবাদকর্মীর মোটরসাইকেল ভাঙচুর করে। পরে পুলিশ ও সেনাসদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এর আগে, গত ১৭ আগস্ট একই পার্কে অনৈতিক কার্যকলাপের অভিযোগে জেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। অভিযানে দুজন নারী ও পাঁচজন পুরুষসহ মোট সাতজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে পার্কের মালিক আনোয়ার হোসেন, ওরফে জীবন চৌধুরীকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
অর্থাৎ, এই ভিডিওটি ইরানের নয় বরং বাংলাদেশের।
সুতরাং, বাংলাদেশের দিনাজপুরের ‘জীবন মহল’ বিনোদন পার্কে হামলা ও অগ্নিসংযোগের একটি ভিডিওকে ইসরায়েল কর্তৃক ইরানের একটি মসজিদে হামলার দৃশ্য বলে দাবি করে প্রচার করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা।
Our Sources
Independent TV
Prothom Alo
Sayeed Joy
June 11, 2026

Rifat Mahmdul
June 9, 2026

Rifat Mahmdul
June 9, 2026