Claim
আইন উপদেষ্টা আসিফ নজরুল গ্রেফতার হয়েছেন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে একটি ভিডিও ভাইরাল হয়। সেনাপ্রধান ও আইজিপির নির্দেশে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করা হয়। ভিডিওতে পুলিশ দ্বারা ঘেরাও অবস্থায় আইন উপদেষ্টা আসিফ নজরুলকে দেখা যায়।
ভিডিওটি দেখুন এখানে।

নিউজচেকার যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।
Fact
আসিফ নজরুলের গ্রেফতারের দাবিতে প্রচলিত ভিডিওটির সত্তা যাচাই করতে আমরা প্রাথমিকভাবে রিভার্স ইমেজ সার্চ পরিচালনা করি। অনুসন্ধানে জানা যায় ভিডিওটি আইন উপদেষ্টা আসিফ নজরুলের গ্রেফতার হওয়ার কোন ঘটনা নয়। এছাড়া প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করেও এই সংক্রান্ত কোন তথ্য বা প্রতিবেদন পাওয়া যায় নি।
রিভার্স ইমেজ সার্চ এর মাধ্যমে আমরা একই ফ্রেম সম্বলিত মুল ধারার গণমাধ্যমের বেশ কয়েকটি ইউটিউব প্রতিবেদন পাই। ভিডিওগুলো দেখুন এখানে- এখন টিভি ও এনটিভি।
প্রতিবেদন থেকে জানা যায় ঘটনাটি এ বছর জুলাই মাসেউত্তরার মাইলস্টোন কলেজে বিমান বাহিনীর একটি ফাইটার জেট বিধ্বস্ত হওয়ার ঘটনাস্থল পরিদর্শন চলাকালীন চিত্র ।
গত ২১শে জুলাই, বাংলাদেশ বিমান বাহিনীর একটি ফাইটার মাইলস্টোন কলেজের উপর আছরে পরলে ব্যপক ক্ষয়ক্ষতি ও বেশ কয়েকজন শিক্ষক শিক্ষার্থী নিহত হয়। এই ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি পর্যবেক্ষণে যান অন্তর্বর্তী সরকার এর আইন উপদেষ্টা আসিফ নজরুল। কিন্তু মাইলস্টোনে পৌছানোর পরপরই সেখানে তারা শিক্ষার্থীদের তোপের মুখে পরেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। অবরুদ্ধ থাকেন প্রায় ৯ ঘন্টা। ভাইরাল ভিডিওটি সেই ঘটনা থেকেই নেয়া।
উল্লেখ্য, আইন উপদেষ্টার ড. আসিফ নজরুল এখনো অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালন করছেন।
সুতরাং, ড. আসিফ নজরুলের গ্রেফতার হওয়ার দাবিটি সত্য নয়।
Our Sources:
এখন টিভি ও এনটিভি।



