Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: [email protected]
Fact Check

Claim
‘শেখ হাসিনা! শেখ হাসিনা’ স্লোগানে উচ্ছ্বসিত হাসনাত আব্দুল্লাহ। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে একটি ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায় জুলাই অভ্যুত্থান এর ছাত্রনেতা ও এনসিপির কেন্দ্রীয় কমিটর সদস্য হাসনাত আব্দুল্লাহ উতসাহের সাথে শেখ ‘হাসিনা;শেখ হাসিনা’ স্লোগান দিচ্ছেন। ভিডিওর ক্যাপশনে দাবি করা হচ্ছে হাসনাত আব্দুল্লাহ আওয়ামী লীগে যোগদান করেছে। ভিডিওটি দেখুন এখানে।

নিউজচেকার যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।
Fact
হাসনাত আব্দুল্লাহর শেখ হাসিনা স্লোগান দেয়ার ভিডিওটির সত্যতা যাচাই করতে আমরা প্রাথমিকভাবে রিভার্স ইমেজ সার্চ করি। অনুসন্ধানে আমরা ইউটিউব এ একটি সাদৃশ্যপূর্ণ ভিডিও পাই।

ভিডিওটির বিস্তারিত পর্যালোচনা থেকে জানা যায় ভিডিওটি জুলাই শহীদ স্মৃতি স্মরণে আয়োজিত ফুটবল টুর্নামেন্ট এর। ভিডিওর পেছনের ব্যানারে টুর্নামেন্ট এর বিস্তারিত উল্লেখ করা রয়েছে। এবং নিচের দিকে স্থান কুমিল্লা দেবিদ্বার, যা হাসনাত আব্দুল্লাহর নির্বাচনের এলাকা, নাম রয়েছে। এছাড়াও ভিন্ন একটি ইউটিউব চ্যানেলে ‘’খেলার মাঠে ঐক্যের বার্তা: সামাজিক প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ:হাসনাত আব্দুল্লাহ’’ শিরোনামে একই ভিডিও পাওয়া যায়৷
ভিডিওতে উপস্থিত দর্শকদের ‘শাপলা, শাপলা’ স্লোগান দিতে শোনা যায়৷ যা ভাইরাল ভিডিওতে পরিবর্তন করে ‘শেখ হাসিনা; শেখ হাসিনা’ স্লোগান যোগ করা হয়।
এছাড়াও হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা দেবিদ্বার থেকে এবার এনসিপির মননোয়নে নির্বাচন করবেন। পক্ষান্তরে, আওয়ামী লীগ এর সকল কার্যক্রম নিষিদ্ধ থাকায় ত্রয়োদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না।
অর্থাত, ভাইরাল ভিডিওর অডিওটি সম্পাদিত তথা বিকৃত এবং হাসনাত আব্দুল্লাহর আওয়ামী লীগে যোগদান করার দাবিটি সত্য নয়।
Our Sources:
Comilla Telescope 24 video (1 & 2)
Channel 24 & JayJay Din

Rifat Mahmdul
June 9, 2026

Rifat Mahmdul
May 6, 2026

Rifat Mahmdul
February 24, 2026