Politics
Fact Check: ভোট কারচুপির দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পুরাতন ভিডিও ভাইরাল

Claim– অবৈধভাবে ভোট দেয়া হচ্ছে বিভিন্ন কেন্দ্রে
Fact– প্রচলিত ভিডিও গুলো পুরনো ও AIদ্বারা তৈরি।
গত ১২ই ফেব্রুয়ারি ২০২৬ -এ হয়ে গেছে বাংলাদেশের বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। জুলাই অভ্যুত্থানের দেড় বছর পর অন্তর্বর্তী সরকারের অধীনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনকালীন সময়ে একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভোট কারচুপির অভিযোগে ছড়িয়ে পরে। কোন কোন ভিডিওতে দাবি করা হচ্ছে দিনের ভোট আগের দিন রাতে প্রদান করা হচ্ছে৷ আবার কিছু ভিডিওতে কেন্দ্রে অবৈধভাবে ব্যালট সীলের দাবি করা হচ্ছে। ভিডিওগুলো দেখুন (১, ২ ও ৩)।



নিউজচেকার যাচাই করে দেখেছে দাবিগুলো মিথ্যা।
Fact-Check/Verification
ভোট কারচুপির অভিযোগে ভাইরাল ভিডিওগুলোর সত্যতা যাচাই করতে আমরা প্রাথমিকভাবে রিভার্স ইমেজ সার্চ ও কি-ফ্রেম সার্চ পরিচালনা করি।
অনুসন্ধানে দেখা যায় ভিডিওগুলো পুরনো,কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ও মিথ্যা দাবি সম্বলিত।
ভিডিও ১ যাচাই করে আমরা বেশ কিছু অসঙ্গতি লক্ষ্য করি। ভিডিওতে দেখা যায় শুধুমাত্র একই রঙের ব্যালট পেপার। পক্ষান্তরে, ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুটি ব্যালট পেপার ছিলো। গণভোট এর হ্যা ও না সম্বলিত গোলাপী ব্যালট পেপার এবং সাধারণ ব্যালট পেপার যা সাদা রঙের। এছাড়াও ভিডিওর শুরুর দিকে ব্যালটে নৌকা প্রতীক তথা আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক লক্ষ্য করা যায়। যেখানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক তথা আওয়ামী লীগ নিষিদ্ধ থাকায় অংশগ্রহণ করেনি।

অর্থাৎ ভিডিওটি সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নয় বলে নিশ্চিত হওয়া যায়।
ভাইরাল ভিডিও ২ এর সত্যতা যাচাই করতে আমরা প্রাথমিকভাবে কি-ফ্রেম সার্চ পরিচালনা করি। অনুসন্ধানে দেখা যায় ভিডিওটি সাম্প্রতিক নয়। একাধিক সার্চ এর মাধ্যমে আমরা ফেসবুকে Feni Live নামের পেজে ২০২৪ সালের একটি পোস্টে একই ভিডিওর সন্ধান পাই। ভিডিওতে উল্লেখ করা হয় এটি ফেনির ছাগলনাইয়ার উপজেলা নির্বাচনের ঘটনা।

ভিডিওর ক্যাপশনে দেখা যায় ব্যালটের সিল মারা ব্যক্তিদেরকে মিজানের সমর্থক বলে দাবি করা হচ্ছে। কীওয়ার্ড সার্চ পরিচালনা করে দৈনিক ফেনির সময় নামের একটি অনলাইনে পোর্টালে আমরা ২০২৪ সালের মে মাসের একটি প্রাসঙ্গিক প্রতিবেদন খুজে পাই। প্রতিবেদন থেকে জানা যায় ২০২৪ সালের ৫ জুন অনুষ্ঠিতব্য উপজেলা নির্বাচনে ফেনির ছাগলনাইয়া উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমান মজুমদার আওয়ামী লীগের সমর্থন পেয়ে নির্বাচনে দাড়ান।
অর্থাৎ, ডিজিটাল ফুটপ্রিন্ট ও প্রতিবেদন থেকে নিশ্চিত হওয়া যায় ব্যালটে সিল মারার ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়।
ভাইরাল ভিডিও ৩ পর্যবেক্ষণ করে বেশ কিছু অসঙ্গতি লক্ষ্য করা যায়। ভিডিওটি এ আই জেনারেটেড কি না তা যাচাই করতে আমরা একাধিক এ আই ডিটেকশন টুল Sightengine & Wasit AI- এ যাচাই করি। এ আই ডিটেকশন টুলে নিশ্চিত হওয়া যায় যে ভিডিওগুলো এই আই জেনারেটেড, তথা প্রকৃত ভিডিও নয়।


অর্থাৎ, ভোট চুরির দাবিতে ভাইরাল ভিডিওর দাবিসমূহ সত্য নয়।
Conclusion
ভোট কারচুপির দাবিতে ভাইরাল ভিডিওগুলো একাধিকভাবে সত্যতা যাচাই করে দেখা যায় ভিডিওগুলো পুরনো অথবা এ আই জেনারেটেড। সুতরাং, ভোট চুরির দাবিতে ভাইরাল দাবিগুলো মিথ্যা।
Result: False
Our Sources:
Newschecker’s own analysis
Feni Live পোস্টে
দৈনিক ফেনীর সময়
AI detection tools-Sightengine and Wasit AI.


