Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: [email protected]
Fact Check

Claim
‘নির্বাচনকে লাল কার্ড প্রদর্শন করেছে গণ অধিকার পরিষদের অঙ্গ সংগঠন,যুব অধিকার পরিষদ’ দাবিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দাবি করা হয়, বিজয়নগরে যুব অধিকার পরিষদ নির্বাচনকে লাল কার্ড প্রদর্শন করে র্যালি করেছে উপস্থিত ছিলেন নুরুল হক নুর। ভিডিওগুলো দেখুন এখানে ও এখানে।

Fact
নির্বাচনকে লাল কার্ড প্রদর্শনের ঘটনাটির সত্যতা যাচাই করতে আমরা রিভার্স ইমেজ সার্চ পরিচালনা করা হয়েছে । অনুসন্ধানে দেখা যায়, বাংলাদেশ যুব অধিকার পরিষদের উক্ত কর্মসূচিটি সাম্প্রতিক নয় বরং ২০২৩ সালের। ইউটিউবে দৈনিক সমকালের অফিসিয়াল চ্যানেলে, ‘একতরফা নির্বাচনকে লাল কার্ড প্রদর্শন করে যুব অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল’ শিরোনামে একই ভিডিওর সন্ধান পাওয়া যায়। ভিডিওটি ২০২৩ সালের ২৯ ডিসেম্বর উক্ত ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়।
প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে সংশ্লিষ্ট একাধিক প্রতিবেদ খঁুজে পাওয়া যায়। প্রতিবেদন এ প্রকাশিত খবর থেকে জানা যায়, ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পুর্ব মুহুর্তে ২০২৩ সালে নুরুল হক নুর এর দল গণ অধিকার পরিষদ এর অঙ্গসংগঠন বাংলাদেশ যুব অধিকার পরিষদ বিতর্কিত নির্বাচনের প্রতিবাদ স্বরূপ উক্ত কর্মসূচি প্রদান করে। দেখুন এখানে- বাংলাদেশ পেশাজীবি অধিকার পরিষদ ও কালের কণ্ঠ।

অর্থাৎ, যুব অধিকার পরিষদের নির্বাচনকে লাল কার্ড প্রদর্শন করার ঘটনাটি সাম্প্রতিক নয় বরং ২০২৩ সালের।
Our Sources:
বাংলাদেশ পেশাজীবি অধিকার পরিষদ ও কালের কণ্ঠ।
‘একতরফা নির্বাচনকে লাল কার্ড প্রদর্শন করে যুব অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল’– Samakal

Rifat Mahmdul
June 9, 2026

Rifat Mahmdul
June 9, 2026

Rifat Mahmdul
May 6, 2026