Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: [email protected]
Fact Check

Claim
বেনাপোল সীমান্ত থেকে দেশকে দেখে গেলেন শেখ হাসিনা দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে শেখ হাসিনাকে প্রটোকল সহ একটি গাড়ি থেকে নামতে দেখা যায়।

Fact
বেনাপোল সীমান্ত থেকে শেখ হাসিনা দেশকে দেখে গেলো দাবিতে ভাইরাল ভিডিওটির সত্যতা যাচাই করতে প্রাথমিকভাবে ভিডিও কি-ফ্রেম সার্চ পরিচালনা করি।
ভিডিও কি-ফ্রেম সার্চ এ আমরা প্রতিদিনের বাংলাদেশ’র ইউটিউব চ্যানেল এ, “গাড়ি থামিয়ে নৌকা বাইচ দেখলেন প্রধানমন্ত্রী” শিরোনামে একটি সাদৃশ্যপূর্ণ ভিডিও খুজে পাই।
ভিডিও প্রতিবেদন থেকে জানা যায় ঘটনাটি ২০২৩ সালের ২৬শে ফেব্রুয়ারি গোপালগঞ্জ সমাবেশ থেকে ফেরার পথের ঘটনা। অর্থাৎ, ঘটনাটি বাংলাদেশ থেকে শেখ হাসিনার পলায়নের ১ বছর আগের ঘটনা।
প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ পরিচালনা করে একই ভিডিও সম্বলিত একাধিক প্রতিবেদন পাওয়া যায়। দেখুন এখানে- একাত্তর টিভি ও Barishal24TV.
অর্থাৎ, ভাইরাল ভিডিওটি সাম্প্রতিক সময়ের হাসিনার বেনাপোলে আসার কোন ভিডিও নয়, বরং ২০২৩ সালের ভিডিও।
Our Sources:
প্রতিদিনের বাংলাদেশ
একাত্তর টিভি ও Barishal24TV

Rifat Mahmdul
July 31, 2026

Rifat Mahmdul
July 21, 2026

Rifat Mahmdul
July 6, 2026