Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: [email protected]
Fact Check

Claim-দুবাইয়ে CIA’র সদর দফতরে ইরানের হামলা।
Fact- ভিডিওটি ২০১৫ সালে শারজায় একটি সুউচ্চ ভবনে অগ্নি দুর্ঘটনার।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে দুবাইতে অবস্থিত আমেরিকার সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (CIA)-এর হেডকোয়ার্টার ইরানের হামলায় উড়ে গেছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় একটি সুউচ্চ ভবনে আগুন লেগে ধোঁয়ার কুণ্ডলী বের হচ্ছে। ভিডিওটি দেখুন এখানে।
ভারতীয় গণমাধ্যমে প্রচারিত একই দাবিতে ভিডিও দেখুন এখানে- রিপাবলিক বাংলা ও জি নিউজ।

ভিডিওটির সত্যতা যাচাইয়ের জন্য আমরা রিভার্স ইমেজ সার্চ করে দেখেছি যে এটি সিআইএ (CIA) সদর দফতরে ইরানের হামলার ভিডিও নয়। অনুসন্ধানে নিশ্চিত হওয়া যায় যে ভিডিওটিতে দেখানো স্থানটি আমেরিকার সিআইএ’র সদর দফতরও নয়।
রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে আমরা সাদৃশ্যপূর্ণ একাধিক ভিডিও খুঁজে পেয়েছি। আরব নিউজ-এর একই ভিডিও সম্বলিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, এটি ২০১৫ সালে শারজাহতে একটি সুউচ্চ ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা। এটি কোনো ইরানি হামলা বা সিআইএ’র সদর দফতরে হামলার ভিডিও নয়।
এছাড়াও, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে অন্যান্য প্রতিবেদনও পাওয়া গেছে, যেমন: দ্যা ন্যাশনাল ইউ এ ই চ্যানেল, খালিজ টাইমস, এবং ফক্স নিউজ।

ভিডিওটি সাম্প্রতিক নয়, যা একাধিক ইউটিউব ভিডিও (১ ও ২) থেকেও নিশ্চিত হওয়া যায়। উল্লেখিত ভিডিও ও প্রতিবেদনগুলো ২০১৫ সালের অক্টোবর মাসের শুরুর দিকের।
ভবনটিকে নাসের টাওয়ার নামে দেখানো হচ্ছে, যা CIA’র সদর দফতর নয়।
এছাড়াও, দুবাইতে যুক্তরাষ্ট্রের কোনো সদর দফতর নেই। CIA’র অফিসিয়ালওয়েবসাইট থেকে জানা যায়, CIA’র সদর দফতর আমেরিকা যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার ল্যাংলিতে অবস্থিত।
CIA’র সদর দফতরে ইরানের হামলা দাবিতে ভাইরাল ভিডিওটি সত্য নয়। ভিডিওটি আজ থেকে ১০ বছর পুর্বের শারজাহ’র নাসের টাওয়ারের একটি অগ্নিকান্ডের ঘটনার।
Our Sources:
Arab News, দ্যা ন্যাশনাল ইউ এ ই চ্যানেল,Khaleej Times, ও ফক্স নিউজ।
ইউটিউব ভিডিও (১ ও ২)
CIA’র অফিসিয়াল ওয়েবাসাইট
Sayeed Joy
June 30, 2025
Sayeed Joy
June 26, 2025

Rifat Mahmdul
April 7, 2025