Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: [email protected]
Fact Check
গুরুতর অসুস্থ বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গত বুধবার থেকে প্রায় অচেতন অবস্থায় ছিলেন। তিন দিন পর গতকাল শনিবার তিনি কিছুটা কথা বলেছেন। তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই দলীয় নেতা–কর্মী, সমর্থক এবং গণমাধ্যমকর্মীরা রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে ভিড় করেন। এ সময় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে একটি ভিডিও ছড়ানো হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে গিয়েছেন।

এমন দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে।
ভাইরাল ভিডিওটিতে থাকা ছবিটিকে রিভার্স ইমেজ সার্চ করে ‘thb bangla’ নামক ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ২০ ডিসেম্বরে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ২ মিনিট ১২ সেকেন্ড সময়ের দীর্ঘ এই ভিডিওটির সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে।
ভিডিওটির ক্যাপশনে উল্লেখ করা হয়েছে যে ড. ইউনূস আসলে সে সময় অন্তর্বর্তী সরকারের বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফের গুরুতর অসুস্থতার খোঁজ নিতে হাসপাতালে গিয়েছিলেন। ভিডিওটিতে দেখা দৃশ্যও ওই ঘটনারই বলে জানানো হয়েছে।
এছাড়াও, মূলধারার সংবাদমাধ্যম ‘সময় টিভি’র ইউটিউব চ্যানেলে একই তারিখে—অর্থাৎ ২০২৪ সালের ২০ ডিসেম্বর—এই একই ঘটনার ভিন্ন কোণ থেকে ধারণ করা আরেকটি ভিডিও পাওয়া যায়। আলোচ্য দাবিতে প্রচারিত ভিডিওর সঙ্গে ওই ভিডিওর দৃশ্যের মিল রয়েছে, এবং ক্যাপশনেও একই তথ্য উল্লেখ করা হয়েছে।
অর্থাৎ, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ে অসুস্থ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস হাসপাতালে গিয়েছেন এ দাবির সঙ্গে সম্পর্কিত নয়। পাশাপাশি, সম্প্রতি খালেদা জিয়াকে দেখতে ড. ইউনূস হাসপাতালে গেছেন এমন কোনও খবরও মেলেনি। তবে ড. ইউনূস এক বিবৃতিতে খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তাঁর দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ২০ ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ মারা যান।
সুতরাং, অসুস্থ খালেদা জিয়াকে দেখতে ড. মুহাম্মদ ইউনূস হাসপাতালে গিয়েছেন—এ দাবিতে যে ভিডিওটি প্রচার করা হয়েছে, তা আসলে ড. ইউনূসের হাসান আরিফকে দেখতে যাওয়ার পুরোনো ভিডিও; অর্থাৎ দাবিটি মিথ্যা।
thb bangla youtube
Somoy TV YouTube
BNP Facebook Page

Rifat Mahmdul
December 4, 2025

Rifat Mahmdul
December 3, 2025

Rifat Mahmdul
August 21, 2024