Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: [email protected]
Politics

Claim
খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ শুনে দেশে ফিরছেন তারেক রহমান দাবিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে একটি ভিডিও ভাইরাল হয়। ভাইরাল ভিডিওতে দাবি করা হয় তারেক রহমান ও তার স্ত্রী হিত্র বিমানবন্দরে এসেছেন দেশে ফেরার জন্য। তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানকে ভিডিওতে দেখা যায়। ভিডিওটি দেখুন এখানে ও এখানে।


নিউজচেকার যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।
Fact
খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ শুনে তারেক রহমানের দেশে ফেরার ভিডিওটির সত্যতা যাচাই করতে আমরা প্রাথমিকভাবে রিভার্স ইমেজ সার্চ পরিচালনা করি। অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটি সাম্প্রতিক নয় এবং তারেক রহমান এর দেশে ফেরার কোন সিদ্ধান্ত ও এখন পর্যন্ত নেয়া হয়নি।
রিভার্স ইমেজ সার্চ এ বিএনপি’র অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডালে ভিডিওটির সন্ধান পাই। ভিডিওটি গত ১৭ ই জানুয়ারি ২০২৫ বিএনপি’র ইন্সটা-হ্যান্ডলে আপলোড করা হয়। ভিডিওটি দেখুন এখানে।


ভিডিওটির ক্যাপশন ও প্রকাশের তারিখ থেকে নিশ্চিত হওয়া যায় ঘটনাটি সাম্প্রতিক নয় বরং, এই বছরের জানুয়ারিতে যখন উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়া লন্ডনে যান সে সময়কার। এই সংক্রান্ত প্রতিবেদন দেখুন এখানে- আরটিভি ও দীপ্ত টিভি।
এছাড়া তারেক রহমানের দেশে ফিরার বিষয়ে তিনি সম্প্রতি বলেন, ‘‘দেশে ফেরার সিদ্ধান্ত গ্রহনের সুযোগ একক নিয়ন্ত্রাধীন নয়।’’ তারেক রহমানের ফেসবুক পোস্ট ও এই বিষয়ে প্রতিবেদন দেখুন এখানে- আমার দেশ।
এছাড়া, খালেদা জিয়ার মৃত্যুর সংবাদটিও গুজব। সর্বশেষ আপডেট অনুযায়ী খালেদা জিয়ার অবস্থা পূর্বের ন্যায় স্থিতিশীল রয়েছে। অবস্থার উন্নতি বা অবনতি কোনটিই ঘটেনি। চিকিৎসায় কাজ করছেন দেশি-বিদেশি ডাক্তারগণ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন এক সংবাদ সম্মেলনে এ বিষয়টি নিশ্চিত করেন।
Our Sources:
বিএনপির অফিসিয়াল ইন্সটা পোস্ট।
আরটিভি ও দীপ্ত টিভি।
বিএনপির সংবাদ সম্মেলনে

Rifat Mahmdul
July 31, 2026

Rifat Mahmdul
July 21, 2026

Rifat Mahmdul
July 6, 2026