Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: [email protected]
Fact Check

Claim
গুলশানে খুটির সাথে বেধে এক হিন্দু নারীকে ঠান্ডা পানি ঢেলে নির্যাতন করা হয় দাবিতে একটি ভিডিও প্রচার করা হয় দেশীয় ও ভারতীয় বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। দাবি করা হয় জামায়াত-ই-ইসলাম বাংলাদেশের কিছু সদস্য নারীটিকে তুলে নিয়ে নির্যাতন করা হয়। কারণ হিসেবে দাবি করা হয় নির্যাতিত নারীটি একজন হিন্দু। ভিডিওগুলো দেখুন এখানে, এখানে ও এখানে।


নিউজচেকার যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।
Fact
গুলশানে এক হিন্দু নারীকে কতিপয় জামায়াত-ই-ইসলাম বাংলাদেশের সদস্যরা তুলে নিয়ে কনকনে শীতের মধ্যে ঠান্ডা পানি ঢেলে নির্যাতন করে। ঘটনাটির সত্যতা যাচাই করতে আমরা প্রাথমিকভাবে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ পরিচালনা করে সংশ্লিষ্ট কিছু প্রতিবেদন খুজে পাই।
প্রতিবেদন থেকে জানা যায়, গুলশানের নর্দা এলাকায় মারকাজুত তা’লীম আল ইসলামী মাদ্রাসার সামনে ঘটনাটি ২ জানুয়ারি শুক্রবার এর।
প্রতিবেদন থেকে আরও জানা যায়, ঘটনাটির সাথে জড়িত ৫ জন ব্যক্তি ঐ মাদ্রাসারই শিক্ষার্থী। তারা মহিলাটিকে চোর সন্দেহে আটক করে পরবর্তীতে এই ঘটনাটি ঘটায়। প্রতিবেদন দেখুন এখানে- দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড ও এখন টিভি।
নির্যাতনের শিকার মহিলার ধর্মীয় পরিচয় নিশ্চিত করতে আমরা গুলশান থানার অফিসার ইন চার্জ মাহমুদুর রহমানের সাথে কথা বলে নিশ্চিত হওয়া যায় মহিলাটি হিন্দু নয়। এবং অভিযুক্ত ৫ জন জামায়াত-ই-ইসলাম বাংলাদেশের সদস্য নয়। বরং ৫ জনেত তিন জনই অপ্রাপ্ত বয়স্ক মাদ্রাসা শিক্ষার্থী।
সুতরাং, ভাইরাল দাবিগুলো সত্য নয়।
গুলশান থানার ওসির সাথে কথোপকথন

Rifat Mahmdul
June 9, 2026

Rifat Mahmdul
June 9, 2026

Rifat Mahmdul
May 6, 2026