Monday, July 6, 2026

Fact Check

Fact Check: গুলশানে খুটির সাথে বেধে নির্যাতন করা নারীটি হিন্দু নয়

banner_image

Claim

গুলশানে খুটির সাথে বেধে এক হিন্দু নারীকে ঠান্ডা পানি ঢেলে নির্যাতন করা হয় দাবিতে একটি ভিডিও প্রচার করা হয় দেশীয় ও ভারতীয় বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। দাবি করা হয় জামায়াত-ই-ইসলাম বাংলাদেশের কিছু সদস্য নারীটিকে তুলে নিয়ে নির্যাতন করা হয়। কারণ হিসেবে দাবি করা হয় নির্যাতিত নারীটি একজন হিন্দু। ভিডিওগুলো দেখুন এখানে, এখানেএখানে। 

ss of the viral post taken from X/user
ss of the viral post taken from X/user

নিউজচেকার যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা। 

Fact

গুলশানে এক হিন্দু নারীকে কতিপয় জামায়াত-ই-ইসলাম বাংলাদেশের সদস্যরা তুলে নিয়ে কনকনে শীতের মধ্যে ঠান্ডা পানি ঢেলে নির্যাতন করে। ঘটনাটির সত্যতা যাচাই কর‍তে আমরা প্রাথমিকভাবে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ পরিচালনা করে সংশ্লিষ্ট কিছু প্রতিবেদন খুজে পাই। 

প্রতিবেদন থেকে জানা যায়, গুলশানের নর্দা এলাকায় মারকাজুত তা’লীম আল ইসলামী মাদ্রাসার সামনে ঘটনাটি ২ জানুয়ারি শুক্রবার এর। 

প্রতিবেদন থেকে আরও জানা যায়, ঘটনাটির সাথে জড়িত ৫ জন ব্যক্তি ঐ মাদ্রাসারই শিক্ষার্থী। তারা মহিলাটিকে চোর সন্দেহে আটক করে পরবর্তীতে এই ঘটনাটি ঘটায়। প্রতিবেদন দেখুন এখানে- দ্যা বিজনেস স্ট্যান্ডার্ডএখন টিভি। 

নির্যাতনের শিকার মহিলার ধর্মীয় পরিচয় নিশ্চিত করতে আমরা গুলশান থানার অফিসার ইন চার্জ মাহমুদুর রহমানের সাথে কথা বলে নিশ্চিত হওয়া যায় মহিলাটি হিন্দু নয়। এবং অভিযুক্ত ৫ জন জামায়াত-ই-ইসলাম বাংলাদেশের সদস্য নয়। বরং ৫ জনেত তিন জনই অপ্রাপ্ত বয়স্ক মাদ্রাসা শিক্ষার্থী। 

সুতরাং, ভাইরাল দাবিগুলো সত্য নয়।

Result: False

Our Sources:

গুলশান থানার ওসির সাথে কথোপকথন 

 দ্যা বিজনেস স্ট্যান্ডার্ডএখন টিভি। 

RESULT
imageFalse
image
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান অথবা whatsapp করুন- +91-9999499044 অথবা আমাদের ইমেল করুন [email protected]​. এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
About Us

Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check

Contact Us: [email protected]

847

Fact checks done

FOLLOW US
imageimageimageimageimageimageimage