Monday, June 29, 2026

Viral

Fact check: প্রথমবারের মত দেশে তেলের খনি পাওয়ার দাবিটি সত্য নয়

Written By Rifat Mahmdul
Dec 12, 2023
banner_image

Claim- প্রথমবারের মতো দেশে তেলের খনি পাওয়া গেলো
বাংলাদেশে তেলের উৎস আবিষ্কারের ঘটনা এটিই প্রথম নয় এর আগেও একবার তেলের ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে

‘প্রথমবারের মত দেশে তেলের খনি আবিষ্কার হয়েছে’ দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বেশ কিছু ভিডিও ভাইরাল হয়। ভিডিওগুলোতে বলা হচ্ছে সম্প্রতি সিলেটে আবিষ্কৃত হওয়া নতুন তেল ক্ষেত্রটি দেশের ভু-গর্ভস্থে আবিষ্কৃত হওয়া প্রথম তেলের খনি। ভিডিওগুলো দেখুন এখানে- টিকটক, টিকটক, টিকটক, টিকটক, টিকটক, টিকটক। ভিডিওগুলোর স্ক্রিনশট দেখুন এখানে-

নিউজচেকার-বাংলাদেশ যাচাই করে দেখেছে যে দাবিটি মিথ্যা। 

Fact check/ Verification

গুগল কি-ওয়ার্ড সার্চ করে অনুসন্ধানে জানা যায় দেশে প্রথমবারের মতো তেলের খনি আবিষ্কারের দাবিটি সত্য নয়। এর আগে ১৯৮৬ সালে হরিপুর এলাকায় তেলক্ষেত্র আবিষ্কার করা হয়। দেখুন এখানে- বিবিসি বাংলা, বিজনেস স্ট্যান্ডার্ড। 

সম্প্রতি সিলেটের একটি গ্যাসক্ষেত্রে নতুন করে তেলের মজুত আবিষ্কার করা হয়। গত ১০ই ডিসেম্বর (রবিবার) জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী নসরুল হামিদ এক প্রেস ব্রিফিংয়ে এই নতুন তেলক্ষেত্রের কথা প্রকাশ্যে আনেন। সিলেট গ্যাসক্ষেত্রের ১০ নং কূপ-এ এই ত্যালের মজুত খুজে পাওয়া যায়। নসরুল হামিদ বলেন এই কূপ থেকে বর্তমানে দৈনিক ৭০ ব্যারেল তেল উত্তোলন করা হলেও এটি থেকে দৈনিক ৫০০-৬০০ ব্যারেল তেল উত্তোলন করা সম্ভব হবে। পাশাপাশি এই কূপে ২০০-৩০০ বিলিয়ন ঘনফুট গ্যাসও মজুত রয়েছে বলে জানান পেট্রোবাংলার- চেয়ারম্যান  জনেন্দ্রনাথ সরকার। 

মুলত এই ঘটনাকে কেন্দ্র করেই সাম্প্রতিক এই তেলের মজুতের আবিষ্কারকে দেশের প্রথম আবিষ্কার বলে দাবিটি ছড়ায়। 

প্রকৃতপক্ষে এটিই দেশের একমাত্র বা প্রথম তেলের মজুত আবিষ্কারের ঘটনা না। এর আগে ১৯৮৭ সালে সিলেটের হরিপুরে একটি ক্ষেত্রে তেলের মজুত পাওয়া যায়। সেখান থেকে দৈনিক ৫০০ ব্যারেল তেল উত্তোলন করা হয় যা ১৯৯৫ সাল পর্যন্ত  চলে। প্রতিবেদন দেখুন এখানে- দ্যা ডেইলি স্টারনিউজ২৪। জ্বালানী ও গ্যাস মন্ত্রী নসরুল হামিদ তার ব্রিফিংয়ের এক পর্যায়ে সাংবাদিকদের এ কথা বলেন। 

Conclusion

সুতরাং, গত ১০ই ডিসেম্বর সিলেটে আবিষ্কৃত তেলক্ষেত্রটি দেশের প্রথম নয়। 

Result: False

Our sources
দ্যা ডেইলি স্টারনিউজ২৪। 


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected] অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। আমাদের whatsapp চ্যানেল সাবস্ক্রাইব করুন এখানে ক্লিক করে।এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

image
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান অথবা whatsapp করুন- +91-9999499044 অথবা আমাদের ইমেল করুন [email protected]​. এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।
No related articles found
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
About Us

Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check

Contact Us: [email protected]

847

Fact checks done

FOLLOW US
imageimageimageimageimageimageimage